জনাব শাকিলের বিমাটি কি ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব শাকিলের বিমাটি হলো যানবাহন বিমার অন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমা। দুর্ঘটনা বিমার মাধ্যমে দুর্ঘটনাজনিত কারণে যানবাহন ও সম্পদের ক্ষতি হলে তা পূরণের প্রতিশ্রুতি দেয়া হয়। এ চুক্তির মাধ্যমে বিমাকারীর ওপর বিষয়বস্তুর ক্ষতিজনিত দায় অর্পণ করা হয়। উদ্দীপকে জনাব শাকিল একটি নতুন ট্রাক ক্রয় করেন। ট্রাকটির সুরক্ষার জন্য তিনি একটি বিমাপত্র গ্রহণ করেন। যাত্রাপথে গরু বোঝাই থাকা অবস্থায় তার ট্রাকটি উল্টে যায় এবং গরুগুলো মারা যায়। বিমা কোম্পানির নিকট বিমা দাবি করলে জনাব শাকিল শুধু ট্রাকের ক্ষতিপূরণ পান। অর্থাৎ তিনি এমন একটি বিমা চুক্তি করেছেন যেটিতে শুধু যানবাহনের ক্ষতিতে ক্ষতিপূরণ দেয়া হয়। জনাব শাকিলের গৃহীত বিমার বৈশিষ্ট্য বিবেচনা করে বলা যায়, তিনি যানবাহন বিমার অন্তর্ভুক্ত দুর্ঘটনা বিমাটি করেছেন।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
জনাব শাকিলের বিমাটি কি ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর