বিমাদাবি বাবদ জসীম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা কি যথার্থ? বিশ্লেষণ কর।
উত্তর: বিমাদাবি বাবদ জসীম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা যথার্থ ছিল। সার্বিক মোটর বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর কোনো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। এক্ষেত্রে সম্পত্তির বাজারমূল্যকে বিবেচনা করা হয়। তবে ক্ষতিপূরণের পরিমাণ বিমাকৃত মূল্যের অধিক হয় না। উদ্দীপকে জসীম সাহেব ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রাইম ব্যাংকের মাধ্যমে কিস্তিসহ ৩৫ লক্ষ টাকায় একটি প্রাইভেট কার কিনে রূপালী ইন্স্যুরেন্সের সাথে বিমাচুক্তি সম্পাদন করেন। পরবর্তীতে গাড়িটি ছিনতাই হলে তিনি মামলা দায়ের করেন এবং বিমা কোম্পানির কাছে বিমার অর্থ দাবি করেন। মামলাটি নিষ্পত্তি হলে বিমা কোম্পানি তাকে ১৮,৫০,০০০ টাকা প্রদান করে। উদ্দীপকের বিমাটি যেহেতু মামলার মাধ্যমে নিষ্পত্তি করা হয়, তাই প্রাপ্ত টাকা যথার্থ ছিল। কারণ আদালত হলো ন্যায়বিচারের উপযুক্ত স্থান। তাই জসীম সাহেবের ব্যক্তিগত ব্যবহারের গাড়িটির কিস্তিসহ ৩৫ লক্ষ টাকা মূল্যের বিপরীতে ১৮,৫০,০০০ টাকা প্রদান করার জন্য আদালত রায় দেন। তাই বলা যায়, বিমা দাবি বাবদ জসীম সাহেব য়ে পরিমাণ টাকা পেলেন তা যথার্থ ছিল।
HSC Finance 2nd Paper Chapter 14: বিবিধ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 14: বিবিধ বিমা · সৃজনশীল
বিমাদাবি বাবদ জসীম সাহেব যে পরিমাণ টাকা পেলেন তা কি যথার্থ? বিশ্লেষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর