উদ্দীপকের সুপ্তির ভাষার বিকাশ প্রাথমিক পর্যায়ে রয়েছে-উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের সুপ্তির ভাষার বিকাশ প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভাষা যোগাযোগের অন্যতম মাধ্যম। ভাষার বিকাশে প্রথম ধাপ হচ্ছে প্রাক-বাচনিক পর্ব। এই সময় শিশু ধ্বনি ও অঙ্গভঙ্গি, কলকূজন, সহজ শব্দ উচ্চারণ ও এক শব্দযোগে বাক্য গঠন করে মনের ভাব প্রকাশ করে। ব্যাবলিং হলো শিশুর বিকাশ এবং ভাষা অর্জনের একটি প্রাথমিক পর্যায়। এই সময়ে একটি শিশু বিভিন্ন ধরনের স্পষ্ট ধ্বনি উচ্চারণের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চালায়। যদিও তখনো সে কোনো অর্থবহ শব্দ তৈরি করতে শেখে না। জন্মের কিছুকাল পরেই এই প্রক্রিয়ার সূচনা হয় এবং শিশুর ধ্বনি ভাণ্ডার যত সমৃদ্ধ হয়, তার উচ্চারণগুলো তত বেশি মানুষের কথার মতো শোনাতে থাকে। সাত/আট মাস বয়সে শিশু কলকূজন বা উদ্দেশ্যহীনভাবে শব্দ উচ্চারণ করে এবং তা পুনরাবৃত্তি করে। যেমন- বা-বা, তা-তা, না-না ইত্যাদি। জীবনের প্রথম বছরে শিশুর কথা বলার সাথে যুক্ত শারীরিক অঙ্গপ্রত্যঙ্গগুলো পূর্ণতা পেতে থাকে, যার ফলে সময়ের সাথে সাথে তাদের উচ্চারণে বৈচিত্র্য আসে। তবে নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থা, বিকাশে বিলম্ব বা শ্রবণশক্তির ঘাটতি এই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। উদ্দীপকে দেখা যায়, ৮ মাস বয়সী সুপ্তি মুখ দিয়ে নানা ধরনের শব্দ করে। “বা-বা, তা-তা, না-না” ইত্যাদি শব্দ উচ্চারণ করে, যা ভাষার বিকাশের প্রথমিক পর্যায়কে নির্দেশ করে। উপুরোক্ত আলোচনা থেকে বলা যায়, সুপ্তির ভাষার বিকাশ প্রাথমিক পর্যায়ে রয়েছে।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
উদ্দীপকের সুপ্তির ভাষার বিকাশ প্রাথমিক পর্যায়ে রয়েছে-উত্তরের সপক্ষে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
