শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে যে বয়সের শিশু নির্দেশ করে তার পরিচয় ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নবজাতককালের শিশুকে নির্দেশ করা হয়েছে। নবজাতককালের স্থায়িত্ব সাধারণত জন্মলগ্ন থেকে প্রথম দুই সপ্তাহ পর্যন্ত। এ সময় মাতৃগর্ভের বাইরের পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে চলতে হয়। নবজাতকশিশুর ওজন সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি এবং উচ্চতা ১৮/১৯ ইঞ্চি হয়। ছেলেদের ওজন ও উচ্চতা মেয়েদের তুলনায় বেশি হয়। নবজাতকের মাংসপেশি নরম ও তুলতুলে থাকায় অঙ্গ সঞ্চালন ক্ষমতা অনিয়ন্ত্রিত থাকে। তার হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে গলা ও পায়ের পেশির চেয়ে মজবুত হয়। এ বয়সের শিশুদের অস্থি নরম ও নমনীয় এবং ত্বক সংবেদশীল থাকে এবং সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে। নবজাতকের চামড়া রক্তাভ থাকে। নবজাতকের মাথার আকৃতি শরীরের দৈর্ঘ্যের চার ভাগের এক অংশ। এদের পেট থাকে স্ফীত এবং পা দু'খানা থাকে শরীরের তুলনায় অপেক্ষাকৃত ছোট; চোখ প্রায় পূর্ণবয়স্ক ব্যক্তির মতো হয়। শিশুর কাঁধ সরু হয়, বাহু এবং পা আনুপাতিক হারে মাথা এবং কাঁধের তুলনায় ছোট হয়। এ সময় শিশু বেশি ঘুমায়, জেগে থাকে কম। জন্মের পর শিশু যখন প্রথম কেঁদে ওঠে তখন থেকেই তার ফুসফুসের কাজ শুরু হয়। নবজাতকের হৃদস্পন্দন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে বেশি দ্রুত থাকে।

HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে যে বয়সের শিশু নির্দেশ করে তার পরিচয় ব…

উদ্দীপক

question image

Rajshahi · 2018

উত্তর

১১-১৫ বছর পর্যন্ত সময়কে বয়ঃসন্ধিকাল বলে।

উত্তর

শৈশবে শিশুদের ইতিবাচক মনোভাব, সুঅভ্যাস, যথাযথ আচরণ ও আবেগ পরবর্তী জীবনে খাপ খাইয়ে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৈশব এমন একটি বয়স যখন সারা জীবনের আচরণ ধারার মূলভিত্তি সূচিত হয়। শিশু যে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তী জীবনে যোগ্যতা অর্জনে তা প্রভাব বিস্তার করে। শৈশবের বিকাশ সুষ্ঠু হলে শিশু বিভিন্ন গুণাবলি অর্জন করে; তাদের সামাজিক ও মানসিক বিকাশ সুষ্ঠু হয়। কিন্তু প্রতিকূল পরিবেশে শিশুর সুষ্ঠু বিকাশ হয় না। যেসকল শিশু শৈশবে অবহেলা ও অনাদরে লালিত হয়, পারিবারিক সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হয় তাদের শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় বিকাশের ভিত্তি দুর্বল হয়। ফলে তাদের শৈশব পরবর্তী বিকাশও বাধাগ্রস্থ হয় । তাই শিশুর শৈশবকালীন বিকাশকে সংকটপূর্ণ বলা হয়।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে নবজাতককালের শিশুকে নির্দেশ করা হয়েছে। নবজাতককালের স্থায়িত্ব সাধারণত জন্মলগ্ন থেকে প্রথম দুই সপ্তাহ পর্যন্ত। এ সময় মাতৃগর্ভের বাইরের পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে চলতে হয়। নবজাতকশিশুর ওজন সাধারণত ২.৫ থেকে ৩.৫ কেজি এবং উচ্চতা ১৮/১৯ ইঞ্চি হয়। ছেলেদের ওজন ও উচ্চতা মেয়েদের তুলনায় বেশি হয়। নবজাতকের মাংসপেশি নরম ও তুলতুলে থাকায় অঙ্গ সঞ্চালন ক্ষমতা অনিয়ন্ত্রিত থাকে। তার হাত ও বাহুর পেশি তুলনামূলকভাবে গলা ও পায়ের পেশির চেয়ে মজবুত হয়। এ বয়সের শিশুদের অস্থি নরম ও নমনীয় এবং ত্বক সংবেদশীল থাকে এবং সহজেই বেঁকে বা ভেঙে যেতে পারে। নবজাতকের চামড়া রক্তাভ থাকে। নবজাতকের মাথার আকৃতি শরীরের দৈর্ঘ্যের চার ভাগের এক অংশ। এদের পেট থাকে স্ফীত এবং পা দু'খানা থাকে শরীরের তুলনায় অপেক্ষাকৃত ছোট; চোখ প্রায় পূর্ণবয়স্ক ব্যক্তির মতো হয়। শিশুর কাঁধ সরু হয়, বাহু এবং পা আনুপাতিক হারে মাথা এবং কাঁধের তুলনায় ছোট হয়। এ সময় শিশু বেশি ঘুমায়, জেগে থাকে কম। জন্মের পর শিশু যখন প্রথম কেঁদে ওঠে তখন থেকেই তার ফুসফুসের কাজ শুরু হয়। নবজাতকের হৃদস্পন্দন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে বেশি দ্রুত থাকে।

উত্তর

ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের শিশুর সুস্থতার পরিচায়ক। শিশু এমন কিছু ক্ষমতা নিয়ে ভূমিষ্ঠ হয় যা তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে। এছাড়াও জন্মগত প্রতিবর্তী ক্রিয়ার কিছু ক্ষমতা তার থাকে, যা তাকে জন্মমুহূর্ত ও পরবর্তী পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। ছক-১ অনুযায়ী শিশুর শ্বাস-প্রশ্বাস ক্রিয়া, অঙ্গ সঞ্চালন, নিদ্রা ও জাগ্রত অবস্থা দেখানো হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর শিশু প্রতি মিনিটে ৪০-৪৫ বার শ্বাস-প্রশ্বাস ক্রিয়া চালায়। নবজাতকের শ্বাসনালিতে শ্লেষ্মা ও কফ জমে থাকলে সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস চালাতে পারে না। এ অবস্থায় পা দুটো উপরের দিকে তুলে পিঠে হালকাভাবে আঘাত করলে শিশুর শ্লেষ্মা বেরিয়ে যায় এবং সে স্বাভাবিকভাবে শ্বাসক্রিয়া চালাতে পারে। নবজাতকের অঙ্গ সঞ্চালন অনিয়ন্ত্রিত। নবজাতক ১৮-২০ ঘন্টা ঘুমায়; খাওয়া, মলমূত্র ত্যাগ, ঠাণ্ডা বা গরম অনুভূতি ইত্যাদি ছাড়া সে বাকি সময় ঘুমিয়ে থাকে। ছক-২ এ, নবজাতকের তিনটি প্রতিবর্তী ক্রিয়া তুলে ধরা হয়েছে। এগুলো হলো— ত্বক সংবেদনশীল, চোখের সংকোচন-প্রসারণ, হাতে বস্তু ধরা। নবজাতকের ত্বক এত সংবেদনশীল থাকে যে, তাকে স্পর্শ করার সাথে সাথে সে মাথা সেদিকে ঘোরায়। জন্ম পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংবেদনশীলতা হ্রাস পায়। নবজাতক তীব্র আলোতে চোখ সংকুচিত বা বন্ধ করে। মৃদু আলোতে চোখ প্রসারিত করে বস্তুকে সুস্পষ্ট করে দেখার চেষ্টা করার ক্ষমতা নবজাতক জন্মগ্রহণের মুহূর্ত থেকেই পায়। নবজাতকের হাতের তালুর কাছে যেকোনো বস্তু আনলে তার আঙুল বেঁকে যায় এবং সে বস্তুটি ধরার চেষ্টা করে। এ স্বতঃস্ফূর্ত ক্রিয়াটি জন্মগ্রহণের পর থেকে তিন/চার মাস স্থায়ী হয়। সুতরাং বলা যায় যে, ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো নবজাতকের সুস্থতার পরিচায়ক।
HSCHome Science 2nd PaperChapter 5 : শিশুর ক্রমবিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2018

ক
বয়ঃসন্ধিকাল কাকে বলে?
খ
শৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?
গ
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে যে বয়সের শিশু নির্দেশ করে তার পরিচয় ব্যাখ্যা করো।
ঘ
ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের সুস্থতার পরিচায়ক— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?

শৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বয়ঃসন্ধিকাল কাকে বলে?

বয়ঃসন্ধিকাল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মৌমিতার বয়স ৬ মাস। সে খুব দ্রুত ওজন ও উচ্চতায় বাড়ছে। মৌমিতার খালা তার মাকে বললেন, “মৌমিতার প্রতি অধিক যত্নশীল হও। কেননা শৈশবের বিকাশ অনেক সংকটময়”।

Dhaka · 2018

ক
বর্ধনের সংজ্ঞা দাও।
খ
পরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের মৌমিতা তার জীবনের কোন সময়কাল অতিক্রম করছে? এই সময়কালের দৈহিক বিকাশ ব্যাখ্যা করো।
ঘ
মৌমিতার খালার উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.পরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা করো।

পরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বর্ধনের সংজ্ঞা দাও।

বর্ধনের সংজ্ঞা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানিহার বয়স ২ বছর এবং ওজন ১১ কেজি। সে একা একা হাটতে পারে। সে অসম্পূর্ণ বাক্য দ্বারা মনোভাব প্রকাশের চেষ্টা করে। নিপুনতার সাথে কোন জিনিস এক হাত থেকে অন্য হাতে নিয়ে নাড়াচাড়া এবং পর্যবেক্ষণ করতে পারে। তাকে বেশির ভাগ সময় নিজের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।
ক
Proximodistal Law কাকে বলে?
খ
"ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশের বৈশিষ্ট্য" ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে কোন পর্যায়ের বিকাশের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উল্লেখিত পর্যায়ের মানসিক বিকাশ বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10."ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশের বৈশিষ্ট্য" ব্যাখ্যা করো।

"ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশের বৈশিষ্ট্য" ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.Proximodistal Law কাকে বলে?

Proximodistal Law কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শামীমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা । তিনি বিদ্যালয়ের শিশুদের তিনটি পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকেন । তার ধারণা সকল শিক্ষণের পূর্বে প্রস্তুতি একটি গুরুত্বপূর্ণ বিষয় ।
ক
কোন বয়সের অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়?
খ
বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন কেন?
গ
শামীমা বেগমের শিক্ষা দেয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো ।
ঘ
শামীমা বেগমের ধারণাটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের সুস্থতার পরিচায়ক— উক্তিটির যথশৈশবকালীন বিকাশকে কেন সংকটপূর্ণ বলা হয়?বয়ঃসন্ধিকাল কাকে বলে?মৌমিতার খালার উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।উদ্দীপকের মৌমিতা তার জীবনের কোন সময়কাল অতিক্রম করছে? এই সময়কালের দৈহিক বিকাশ বপরিপক্বতা ও শিক্ষণ পরস্পর সম্পর্কযুক্ত - ব্যাখ্যা করো।বর্ধনের সংজ্ঞা দাও।উল্লেখিত পর্যায়ের মানসিক বিকাশ বিশ্লেষণ করো।উদ্দীপকে কোন পর্যায়ের বিকাশের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।"ব্যক্তি স্বাতন্ত্র্য বিকাশের বৈশিষ্ট্য" ব্যাখ্যা করো।Proximodistal Law কাকে বলে?শামীমা বেগমের ধারণাটি বিশ্লেষণ করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।