উল্লেখিত পর্যায়ের মানসিক বিকাশ বিশ্লেষণ করো।
উত্তর: প্রাক শৈশবে মানসিক বিকাশ দ্রুতগতিতে চলতে থাকে। শিশুদের নিজস্ব ক্ষমতা ও আগ্রহ অনুযায়ী ব্যক্তি স্বাতন্ত্র্য বিকশিত হয়। এ সময়ে শিশুর নিজের দেহের বাইরের এবং অভ্যন্তরীণ উদ্দীপনাসমূহের ওপর নিয়ন্ত্রণ থাকে না বলে সে খুব অসহায় বোধ করে। বয়স বাড়ার সাথে সাথে তার ক্রিয়া ও ইন্দ্রিয় ক্ষমতার বিশেষ করে কথা বলার ক্ষমতার বিকাশের ফলে তার সহজাত উদ্বেগ নিয়ন্ত্রণে আসে। ১ম মাসে শিশু শব্দ শুনলে চমকে ওঠে। ২য় মাসে কোনো কিছুর দিকে সে নির্দিষ্টভাবে তাকিয়ে এক পাশ থেকে অন্য পাশে দৃষ্টি ঘুরাতে পারে। এ সময় মায়ের গলার শব্দে শিশু আনন্দবোধ করে। ৩য় মাসে কোনো জিনিস দৃষ্টি থেকে আড়ালে নিতে চাইলে সে অনুসরণ করতে চেষ্টা করে। ৪র্থ মাসে সে পরিচিত চেহারা এবং স্বর চিনতে পারে। ৫ম মাসে পরিচিত ও অপরিচিত বুঝতে পারে। ৬ষ্ঠ মাসে কথা বলতে চেষ্টা করে। ৪ মাস থেকে ৮ মাস বয়সে শিশুর নতুন প্রতিক্রিয়ার বিকাশ ঘটে। এসময় তারা শব্দ অনুকরণ করতে শিখে এবং নিজেকে প্রকাশ করতে চায়। ৮ মাস থেকে ১২ মাস বয়সে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহারে শিশুর উপলব্ধি বা বোধশক্তির ক্ষমতা জন্মায়। প্রথম বছরে শিশুর বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেওয়ার প্রক্রিয়ার উন্নতি ঘটে। ১৮ থেকে ২৪ মাসে শিশুর জ্ঞানীয় দক্ষতা বাড়তে থাকে এবং পোশাক পরা, গোসল করা প্রভৃতি কাজে আনন্দ পায়। প্রাক শৈশবে মানসিক বিকাশের ফলে ভাষার ব্যবহার করতে শুরু করে।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
উল্লেখিত পর্যায়ের মানসিক বিকাশ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
