ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের সুস্থতার পরিচায়ক— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের শিশুর সুস্থতার পরিচায়ক। শিশু এমন কিছু ক্ষমতা নিয়ে ভূমিষ্ঠ হয় যা তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে। এছাড়াও জন্মগত প্রতিবর্তী ক্রিয়ার কিছু ক্ষমতা তার থাকে, যা তাকে জন্মমুহূর্ত ও পরবর্তী পরিবেশের সাথে খাপ খাওয়াতে সাহায্য করে। ছক-১ অনুযায়ী শিশুর শ্বাস-প্রশ্বাস ক্রিয়া, অঙ্গ সঞ্চালন, নিদ্রা ও জাগ্রত অবস্থা দেখানো হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর শিশু প্রতি মিনিটে ৪০-৪৫ বার শ্বাস-প্রশ্বাস ক্রিয়া চালায়। নবজাতকের শ্বাসনালিতে শ্লেষ্মা ও কফ জমে থাকলে সে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস চালাতে পারে না। এ অবস্থায় পা দুটো উপরের দিকে তুলে পিঠে হালকাভাবে আঘাত করলে শিশুর শ্লেষ্মা বেরিয়ে যায় এবং সে স্বাভাবিকভাবে শ্বাসক্রিয়া চালাতে পারে। নবজাতকের অঙ্গ সঞ্চালন অনিয়ন্ত্রিত। নবজাতক ১৮-২০ ঘন্টা ঘুমায়; খাওয়া, মলমূত্র ত্যাগ, ঠাণ্ডা বা গরম অনুভূতি ইত্যাদি ছাড়া সে বাকি সময় ঘুমিয়ে থাকে। ছক-২ এ, নবজাতকের তিনটি প্রতিবর্তী ক্রিয়া তুলে ধরা হয়েছে। এগুলো হলো— ত্বক সংবেদনশীল, চোখের সংকোচন-প্রসারণ, হাতে বস্তু ধরা। নবজাতকের ত্বক এত সংবেদনশীল থাকে যে, তাকে স্পর্শ করার সাথে সাথে সে মাথা সেদিকে ঘোরায়। জন্ম পরবর্তী ছয় মাসের মধ্যে এ সংবেদনশীলতা হ্রাস পায়। নবজাতক তীব্র আলোতে চোখ সংকুচিত বা বন্ধ করে। মৃদু আলোতে চোখ প্রসারিত করে বস্তুকে সুস্পষ্ট করে দেখার চেষ্টা করার ক্ষমতা নবজাতক জন্মগ্রহণের মুহূর্ত থেকেই পায়। নবজাতকের হাতের তালুর কাছে যেকোনো বস্তু আনলে তার আঙুল বেঁকে যায় এবং সে বস্তুটি ধরার চেষ্টা করে। এ স্বতঃস্ফূর্ত ক্রিয়াটি জন্মগ্রহণের পর থেকে তিন/চার মাস স্থায়ী হয়। সুতরাং বলা যায় যে, ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো নবজাতকের সুস্থতার পরিচায়ক।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
ছক-১ ও ছক-২ এর সহজাত প্রতিক্রিয়াগুলো উক্ত বয়সের সুস্থতার পরিচায়ক…
উদ্দীপক

Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর