বয়স অনুসারে শিশুর সামাজিক বিকাশ সম্পর্কে ধারণা দাও।
উত্তর: সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক চাহিদা অনুযায়ী আচরণ করা এবং সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হওয়া। বয়স অনুসারে শিশুর মধ্যে যেসব সামাজিক আচরণ লক্ষ করা যায় তা হলো- i. ১ ও ২ মাস বয়সে শিশুরা তাদের পরিবেশের উদ্দীপকের প্রতি শুধু সাড়া দেয়; ii. তৃতীয় মাসে শিশুর সঙ্গীসুলভ আচরণ শুরু হয়; iii. চতুর্থ মাসে শিশুর মুখভঙ্গিময় বিশেষ ধরনের প্রতিক্রিয়া দেখা যায়; iv. পাঁচ থেকে ছয় মাস বয়সে শিশু পরিচিতদের গ্রহন করে এবং নতুন কাউকে দেখলে ভয় পায়; v. বারো মাস বয়সে নতুন কেউ কোলে নিতে চাইলে সে কান্না করে; vi. ১৫ মাস বয়সের পর থেকে শিশুরা বড়দের সাথে থাকার ও অনুসরণ করার প্রবল ইচ্ছা প্রকাশ করে।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
বয়স অনুসারে শিশুর সামাজিক বিকাশ সম্পর্কে ধারণা দাও।
উত্তর
