রনি কোন ধরনের প্রতিবন্ধী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রনি অটিস্টিক শিশু। যেসব শিশু অটিজমে আক্রান্ত তাদেরকে অটিস্টিক শিশু বলে। কিছু বৈশিষ্ট্য সব অটিস্টিক শিশুর মধ্যেই কম বেশি লক্ষ করা যায়। অটিস্টিক শিশু সামাজিকভাবে চরম উদাসীন- বা আত্মকেন্দ্রীক হয়। অটিস্টিক শিশু অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে না এবং তাদের ভাষার বিকাশ অস্বাভাবিক। এই ধরনের শিশু কারোর উপস্থিতি খেয়াল করে না; পরিচিত মুখ দেখলে হাসে না। খেলনা-পেলে না খেলে মুখে দেয় বা গন্ধ শোঁকে। একটি কাজ বা খেলা বারবার খেলে। উদ্দীপকের রনির জন্মদিনে তার মামা তাকে একটি খেলনা উপহার দিলে সে খেলনা গাড়িটি খুলে মুখে দিল এবং গন্ধ শুকতে থাকল। রনির আচরণে অটিজম রোগের লক্ষণ প্রকাশ পায়। অতএব রনি অটিস্টিক শিশু।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
রনি কোন ধরনের প্রতিবন্ধী? এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
