উদ্দীপকে সাকিব বিকাশের যে পর্যায়ে অবস্থান করছে, তার দৈহিক বিকাশ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সাকিব বিকাশের প্রাক/অতি-শৈশবকালীন পর্যায়ে অবস্থান করছে। ২ সপ্তাহ পর থেকে ২ বছর সময় পর্যন্ত হলো অতি শৈশবকাল। শিশুর বিকাশের ক্ষেত্রে এ সময়টি খুব, গুরুত্বপূর্ণ। এ সময় শিশুর মৌলিক বিশ্বাসের ভিত্তি স্থাপনের সময়। অতি/প্রাক-শৈশবকালে শিশুর দৈহিক বিকাশ অতি দ্রুত সাধিত হয়। এ সময় শিশু দ্রুত বৃদ্ধি পায়। ৬ মাসে শিশুর ওজন দ্বিগুণ এবং ১ বছরে তিন গুণ হয়। উচ্চতার তারতম্যের চেয়ে ওজনের ক্ষেত্রে তারতম্য বেশি হয়। এ সময় অঙ্গপ্রত্যঙ্গের গঠনগত ও আকৃতিগত পরিবর্তনের ফলে তিন ধরনের দৈহিক গঠনে দেখা যায়, ছিপছিপে গড়ন, নাদুসনুদুস গড়ন ও বলিষ্ঠ গড়ন। অস্থি ও পেশি গঠনেও পরিবর্তন আসে। আঠালো কলায় ধীরে ধীরে খনিজ পদার্থ সঞ্চিত হয়ে শক্ত হাড়ে পরিণত হয়। শিশুর পেশিতন্তু বেশ অপরিপক্ক থাকে। মেদকলার বৃদ্ধি দ্রুত হয়। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর ৭ মাস বয়সে প্রথম দাঁত দৃষ্টিগোচর হয়। ১ বছর বয়সে ৬টি দাঁত ওঠে। ২ বছর বয়সে ১৬টি দাঁত ওঠে।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
উদ্দীপকে সাকিব বিকাশের যে পর্যায়ে অবস্থান করছে, তার দৈহিক বিকাশ ব্য…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
