'বিকাশ গতিশীল।'— বুঝিয়ে লেখো।
উত্তর: বিকাশ হলো গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। পরিপক্বতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো বিকাশ। বিকাশ হলো গুণগত পরিবর্তন। তবে পরিমাণগত পরিবর্তনের সাথে এটি সম্পর্কযুক্ত। যেমন— হাত ও পায়ের বৃদ্ধির ফলে শিশু ধরতে ও হাঁটতে শেখে। মগজের বৃদ্ধির ফলে মানসিক ক্ষমতা, চিন্তাশক্তি, স্মরণশক্তি বৃদ্ধি পায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলমান। এর কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। বিকাশের গতি জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী, মধ্যবয়সে মন্থর এবং বৃদ্ধ বয়সে নিম্নমুখী। সুতরাং বলা যায়, বিকাশ গতিশীল।
HSC Home Science 2nd Paper Chapter 5 : শিশুর ক্রমবিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 2nd Paper · Chapter 5 : শিশুর ক্রমবিকাশ · সৃজনশীল
'বিকাশ গতিশীল।'— বুঝিয়ে লেখো।
উত্তর
