পরিকল্পনা প্রণয়ন কমিটিতে অযোগ্য সদস্য অন্তর্ভুক্ত হয় কেন
উত্তর: দলীয় পছন্দকে ব্যক্তিগত যোগ্যতার ঊর্ধ্বে বিবেচনা করায় পরিকল্পনা প্রণয়ন কমিটিতে অযোগ্য সদস্য অন্তর্ভুক্ত হয়। সামাজিক পরিকল্পনা প্রণয়নে উপযুক্ত ও যোগ্য সদস্য দ্বারা গঠিত কমিটি অত্যাবশ্যক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, দলীয় পছন্দকে ব্যক্তিগত যোগ্যতার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। ফলে যোগ্য সদস্যদের ছাপিয়ে অযোগ্য সদস্যরাই পরিকল্পনা প্রণয়ন কমিটিতে স্থান পায়। তাই বলা যায়, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং দলের হস্তক্ষেপের কারণেই পরিকল্পনা প্রণয়ন কমিটিতে অযোগ্য সদস্য অন্তর্ভুক্ত হয়।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
পরিকল্পনা প্রণয়ন কমিটিতে অযোগ্য সদস্য অন্তর্ভুক্ত হয় কেন
উত্তর
