সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ নিচে বিশ্লেষণ করা হলো- উপযুক্ত ও যোগ্য পরামর্শক ও সদস্য সমন্বয়ে গঠিত কমিটি গঠন করা হয়নি। বেশিরভাগ সময় দেখা যায় দলীয় পছন্দকে ব্যক্তিগত যোগ্যতার উর্ধ্বে বিবেচনা করা হয়ে থাকতে পারে। ফলে পরিকল্পনা প্রণয়নকারী কমিটির অদূরদর্শিতা এবং অক্ষমতায় এলাকার পরিকল্পনা প্রণয়নে বাধা হয়ে দাঁড়ায়। সম্পদের অপর্যাপ্ততা, দক্ষ জনবলের অভাবে পরিকল্পনা বাস্তবায়ন হয় না। পরিকল্পনা বাস্তবায়নকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়হীনতা পরিকল্পনা বাস্তবায়নের প্রধান অন্তরায়। এলাকার পরিকল্পনা বাস্তবায়নে সুবিধাভোগী জনগোষ্ঠী হলো এলাকার সাধারণ জনগণ। তারা যদি সামাজিক কর্মসূচিগুলোর সাথে একাত্মতা প্রদর্শন না করে তাহলেও সেসব কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্য অর্জন ব্যাহত হয়। যেকোনো সামাজিক পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের পূর্বশর্ত হলো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ করা যায় জনগণের অনুভূত প্রয়োজনগুলো বিবেচনা না করে পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। এক্ষেত্রে জনগণ সহযোগিতা না করে বিপক্ষ, শক্তি হিসেবে ভূমিকা রাখে। বাস্তবভিত্তিক জরিপ ও গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করেই পরিকল্পনা গ্রহণ করতে হয়। এ বিষয়টিতে যদি কোনো ঘাটতি থাকে তাহলেও পরিকল্পনা বাস্তবায়নে ব্যাহত হয়। পরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রশাসনিক জটিলতা, মনিটরিং ও যথাযথ তত্ত্বাবধানের দুর্বলতা, প্রয়োজনীয় অর্থের অভাব, কারিগরি সহায়তার অভাব ইত্যাদি কারণেও পরিকল্পনা ব্যর্থ হতে পারে। অতএব উপরিউক্ত বিশ্লেষণে দেখা যায়, বহুমুখী সমস্যার ফলে কোনো এলাকার পরিকল্পনা প্রণয়ন সফল হতে পারে না। অনুচ্ছেদে বর্ণিত এলাকার সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখতে পারার কারণ উল্লিখিত সমস্যাসমূহ।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
