. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন করে না- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০' এর একটি কার্যক্রমকে কেবল প্রতিফলিত করায় তা উক্ত শিক্ষানীতির পরিধিকে পুরোপুরিভাবে উপস্থাপন করে না। ' জাতীয় শিক্ষানীতি-২০১০' এর পরিধি অত্যন্ত বৃহৎ; সেখানে ২৮টি বিষয় বা ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয়েছে। কিন্তু উদ্দীপকে 'জাতীয় শিক্ষাক্রম-২০১২' অনুসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য নির্ধারিত পাঠ্যক্রমকে উপস্থাপন করা হয়েছে যা উক্ত শিক্ষানীতির। একটি দিককে কেবল প্রতিফলিত করে। জাতীয় শিক্ষানীতি-২০১০' প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা, বয়স্ক ও উপানুষ্ঠানিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, চিকিৎসা, সেবা ও স্বাস্থ্য শিক্ষা, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, নারী শিক্ষা, কারুকলা ও সুকুমার বৃত্তি, তথ্য ও প্রযুক্তি শিক্ষা, পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম, শিক্ষার্থী ভর্তি, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি নানা ক্ষেত্রের উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছে। কিন্তু উদ্দীপকে উক্ত শিক্ষানীতির এসব দিক উপস্থাপিত হয়নি। 'এখানে কেবল অভিন্ন ও মৌলিক বিষয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক মনোভঙ্গির বিকাশ ঘটানোর উদ্দেশ্যটিই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের ছয়টি বিভাগের জন্য তিনটি আবশ্যিক বিষয় নির্দিষ্ট করার দিকটি উক্ত শিক্ষানীতির শিক্ষার্থীদের অভিন্ন পাঠদানের মাধ্যমে সমমনা চিন্তার অধিকারী করে তোলার উদ্দেশ্যকেই উপস্থাপন করছে। কিন্তু 'জাতীয় শিক্ষানীতি- ২০১০' এর পরিধির বিস্তৃতি পর্যবেক্ষণ করে এ বিষয়টি সহজেই বোঝা যায়, উদ্দীপকে শিক্ষানীতির সম্পূর্ণটা প্রতিফলিত হয়নি। উদ্দীপকের পাঠ্যক্রম উক্ত শিক্ষানীতির উদ্দেশ্য ও লক্ষ্যকে কিঞ্চিৎ উপস্থাপন করতে পারলেও উপরিউক্ত বিষয়গুলো উদ্দীপকে অধরাই থেকে গিয়েছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শিক্ষানীতির ব্যাপক পরিধির কিয়দংশ উপস্থাপন করায় উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরাপুরি উপস্থাপন করতে পারেনি।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন কর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর