উদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস্তুর সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য হলো মৌলিক বিষয়ে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নত চিন্তার অধিকারী করে তোলা যা 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর উদ্দেশ্যের। 'জাতীয় শিক্ষানীতি-২০১০' কতিপয় উদ্দেশ্যের ভিত্তিতে তাদের নীতিমালা প্রণয়ন করেছে। এর মধ্যে একটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সম-মৌলিক চিন্তাচেতনা গড়ে তোলা যা উদ্দীপকের 'জাতীয় শিক্ষাক্রম-২০১২' প্রণীত উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমেরও উদ্দেশ্য। 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এ জাতির জন্য সমনাগরিক ভিত্তি প্রতিষ্ঠায় বিভিন্ন ধারার শিক্ষার সমন্বয় প্রাথমিক বিদ্যালয়ে কয়েকটি মৌলিক বিষয়ে এক ও অভিন্ন শিক্ষাক্রম, পাঠ্যসূচি ও পাঠ্যবই বাধ্যতামূলক অনুসরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উদ্দেশ্যে মাধ্যমিক স্তরেও একইভাবে কয়েকটি মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। উদ্দীপকের 'জাতীয় শিক্ষাক্রম-২০১২' প্রণীত পাঠ্যসূচিটিও এ উদ্দেশ্যে প্রণীত। উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ নতুন পাঠ্যসূচি প্রণীত হয়েছে সেখানে শাখা আছে ৬টি, যথা- মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত। আবার আবশ্যিক বিষয় হিসেবে ৩টি বিষয়কে নির্দিষ্ট করা হয়েছে যা সকল বিভাগের শিক্ষার্থীরা পড়বে। এগুলো হলো- বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এ পাঠ্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের। মধ্যে সম-মৌলিক চিন্তার বিকাশ ঘটানো। যে বিষয়গুলো সবার জন্য জানা আবশ্যক সেগুলোকে প্রতিটি বিভাগের শিক্ষার্থীর জন্য আবশ্যক করা হয়েছে যেন তারা কতিপয় মৌলিক বিষয়ে জ্ঞান লাভ করে সম- নাগরিকতার ভিত্তি গড়ে তোলে। সুতরাং বলা যায়, উদ্দীপকের শিক্ষাকার্যক্রম 'জাতীয় শিক্ষানীতি-২০১০' এর আলোকে নির্ধারিত।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর