নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর
উত্তর: নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। সমাজের সামগ্রিক ও সার্বিক কল্যাণ সাধনে সমাজকর্মীরা প্রত্যক্ষভাবে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত। সামাজিক নীতির অনুশীলন থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সমাজের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সমাজকর্মীরা 'Change agent বা 'পরিবর্তনের বাহক' হিসেবে কাজ করে। এ পরিবর্তনের মূল নিয়ামক হলো সামাজিক নীতি। স্বভাবতই এ পরিবর্তনের ধারাকে, অধিক উপযোগী করতে সমাজকর্মীকে সামাজিক নীতি সংশ্লিষ্ট জ্ঞান, দক্ষতা ও অনুশীলন করতে হয়। সংগত কারণেই সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে সমাজকর্মীদের ভূমিকা অত্যন্ত অর্থবহ। নীতি প্রণয়ন প্রক্রিয়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি সমাজে নীতির সুষ্ঠু বাস্তবায়নেও সমাজকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করে থাকে। নীতি বাস্তবায়নে সমাজকর্মীর মুখ্য কাজ হলো প্রণীত নীতি বাস্তবে রূপদান করা। সমাজকর্ম প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টির সাথে যোগাযোগের মধ্য দিয়ে নির্ণয়মুখী অনুসন্ধান দল অনুসরণ করে এ কার্য সম্পাদিত হয়। সমাজকর্মী নীতি বাস্তবায়নে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বা সংস্থার নীতি পরিবীক্ষণ ও মূল্যায়ন কাজে জড়িত থেকে তার ভূমিকা পালন করে থাকে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, নীতি প্রণয়নের প্রথম ধাপ হতে শুরু করে নীতির বাস্তবায়ন ও মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে সমাজকর্মীরা সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও নৈপুণ্যতার প্রয়োগ ঘটিয়ে নীতিকে আরও অধিক কার্যকর করে গড়ে তুলতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।৩৫
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
