উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের সামাজিক পরিকল্পনার অসফলতার জন্য কেন দায়ী হতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের সামাজিক পরিকল্পনার অসফলতার জন্য দায়ী হতে পারে। কারণ এতে জনগণের একাত্মতার অভাব রয়েছে। সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে যেসব সমস্যা বিদ্যমান তার মধ্যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অন্যতম। কিন্তু উদ্দীপকের সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়া এ শর্তকে পূরণে অসমর্থ হওয়ায় তা সামাজিক পরিকল্পনার অসফলতার জন্য দায়ী হতে পারে। সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয় সাধারণ জনগণের নিমিত্তে। তাই তাদের অংশগ্রহণ ছাড়া একটি পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। এ কারণেই জনগণের অনুভূত্ব প্রয়োজনগুলো বিবেচনা না করে পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করলে তা ব্যর্থ হয়। উদ্দীপকে বাংলাদেশের সাম্প্রতিক অর্থ বাজেটের প্রেক্ষাপট উপস্থাপিত হয়েছে। এখানে বলা হয়েছে, একজন ব্যক্তির একের বেশি ফ্ল্যাট বা প্লট থাকতে পারবে এবং এতে তাকে একটু বেশি কর প্রদান করতে হলেও কেউ তাকে এ ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। অপরদিকে, বাজেটে নিত্যপ্রয়োজনীয় শিশু খাদ্যের দাম বাড়ানোতে সাধারণ জনগণ মনঃক্ষুণ্ণ। অর্থাৎ এখানে দুই শ্রেণির লোক লক্ষ্য করা যাচ্ছে। একদিকে অসৎ ও ধনী ব্যক্তিদের জন্য সুবিধা হয়েছে এবং অন্যদিকে সাধারণ মানুষেরা অসুবিধায় পড়েছে। এক্ষেত্রে উক্ত বাজেট জনগণের অনুভূত প্রয়োজনগুলো বিবেচনা না করেই কর্মসূচি প্রণয়ন করায় জনঅংশগ্রহণ সম্ভব হবে না। আর সামাজিক পরিকল্পনার এ সমস্যার কারণে উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের সামাজিক পরিকল্পনার অসফলতার জন্য দায়ী হতে পারে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি বাংলাদেশের সামাজিক পরিকল্পনার অসফলতার জন্য কেন দায়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
