রহমান সাহেবের ঘটনায় সামাজিক নীতি বাস্তবায়নের কোন সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রহমান সাহেবের ঘটনায় সামাজিক নীতি বাস্তবায়নের রাজনৈতিক কারণের নেতিবাচক প্রভাবের সমস্যাটি প্রতিফলিত হয়েছে। সামাজিক নীতি বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক দলগুলোর জনগণের কল্যাণ সম্পর্কে উদাসীনতা প্রভৃতি রাজনৈতিক কারণে সামাজিক নীতি বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং জনগণ সমস্যায় পড়ে। উদ্দীপকের রহমান সাহেব এমনি একজন সাধারণ ব্যবসায়ী। ঘন ঘন হরতালের কারণে তার দোকানে এবার তেমন লোকসমাগম হয়নি। ছুটির দিনে দোকান খোলা রাখলেও তার বিক্রি আশানুরূপ হয়নি। ফলশ্রুতিতে তাকে বিরাট অঙ্কের লোকসান গুনতে হয়। তার মতো অন্যান্য ব্যবসায়ীদেরও একই অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা সেভাবে রহমান সাহেবকে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত করেছে সেভাবে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করেছে। একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে রাজনৈতিক স্থিরতা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। কিন্তু ঘন ঘন হরতাল, হানাহানি, সহিংসতা ইত্যাদি অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত হয়। ফলে রহমান সাহেবের মতো সাধারণ মানুষরা যেমন বিপাকে পড়েন তেমনি সামাজিক নীতি বাস্তবায়নও সম্ভবপর হয় না। উদ্দীপকের রহমান সাহেবের হরতালের কারণে ব্যবসায়ে লোকসান হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটকেই উপস্থাপন করে যা সামাজিক নীতি বাস্তবায়নের পথে এক বিরাট সমস্যা।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
রহমান সাহেবের ঘটনায় সামাজিক নীতি বাস্তবায়নের কোন সমস্যাটি প্রতিফলিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
