উদ্দীপকে আলোচিত সাফল্যে একজন সমাজকর্মীর বহুমুখী ভূমিকা কতখানি সহায়ক? বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত বাংলাদেশের দারিদ্র্যের হার কমিয়ে আনতে একজন সমাজকর্মীর বহুমুখী ভূমিকা অনেকখানি সহায়ক। সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে একজন সমাজকর্মী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে থাকেন। এ কারণেই উদ্দীপকে আলোচিত বাংলাদেশের দারিদ্র্যের হার হ্রাসকরণে সফলতায় একজন সমাজকর্মীর বহুমুখী অবদান অপরিসীম। একটি সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে একজন সমাজকর্মী যেমন কমিটির সদস্য হিসেবে ভূমিকা রাখতে পারেন, তেমনি জনগণের অনুপ্রেরণাদাতা হিসেবেও কাজ করতে পারেন। সামাজিক পরিকল্পনা বাস্তবায়নে একজন সমাজকর্মী নানামুখী অবদান রাখেন। তিনি তথ্য সরবরাহ করতে মাঠ পর্যায়ে কাজ করেন, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধকারী হিসেবে কাজ করেন, বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনাকে পরিচালিত করতেও সহায়তা করেন। এর ফলেই পরিকল্পনার জন্য অংশগ্রহণ সৃষ্টি হয় এবং যেকোনো লক্ষ্য পূরণ সহজ হয়ে যায়। উদ্দীপকে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য পূরণে একজন সমাজকর্মী এভাবেই বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হয়ে সহায়তা করেছেন। এর বদৌলতেই বাংলাদেশে দারিদ্র্যের হার কমিয়ে আনার লক্ষ্য পূরণে সফল হয়েছে। আর এর পিছনে কাজ করেছে একজন সমাজকর্মীর উপরিউক্ত বহুমুখী অবদান। তাই সার্বিক দিক বিবেচনায় এবং একজন সমাজকর্মীর ভূমিকা পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকে আলোচিত বাংলাদেশের সাফল্য অর্জনে একজন সমাজকর্মীর বহুমুখী অবদান অনেকখানি সহায়ক।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত সাফল্যে একজন সমাজকর্মীর বহুমুখী ভূমিকা কতখানি সহায়ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
