উদ্দীপকের বাজেটের সিদ্ধান্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে। আরও নানা কারণে সমস্যায় পড়তে পারে। উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে আলোচিত বাংলাদেশের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট জনগণের অংশগ্রহণ সুনিশ্চিত না করার পাশাপাশি আরও নানা কারণে সমস্যায় পড়তে পারে যা সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের সমস্যা থেকে জানা যায়। সামাজিক পরিকল্পনা প্রণয়নে জনগণের অংশগ্রহণ পূর্বশর্ত হলেও আরও নানা বিষয় এর সাথে জড়িত। এসব সমস্যার কারণে সামাজিক পরিকল্পনা ব্যর্থ হয় না উদ্দীপকের বাজেটের ক্ষেত্রে হতে পারে। সামাজিক পরিকল্পনা প্রণয়নে যোগ্য পরামর্শক ও সদস্যের অভাব, দলীয় হস্তক্ষেপ, পরিকল্পনা কমিটির অদূরদর্শিতা, প্রশাসনিক জটিলতা ইত্যাদি কারণেও সমস্যার সৃষ্টি হয়ে থাকে। উদ্দীপকের বাজেটের আলোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি যা সামাজিক পরিকল্পনার পূর্বশর্ত। এর পাশাপাশি এসব কারণেও উক্ত বাজেটের সিদ্ধান্ত পরিকল্পনা প্রণয়নের পথে আরও সমস্যার সম্মুখীন হতে পারে। উপরিউক্ত আলোচনায় সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের পথে সেসব সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সেগুলো বাংলাদেশের প্রেক্ষিতে প্রতিনিয়তই লক্ষণীয়। উদ্দীপকে বাজেটের যে দিকটি উপস্থাপন করা হয়েছে তার মধ্যে জনগণের দুটি শ্রেণি দুই রকম মতামত প্রকাশ করায় মিশ্র বাজেট জনঅংশগ্রহণ নিশ্চিতকরণে বার্থ হয়েছে। আবার এর পাশাপাশি পরামর্শকের অযোগ্যতা, দলীয় হস্তক্ষেপ, প্রশাসনিক জটিলতা, কমিটির অদূরদর্শিতা ইত্যাদি কারণেও উদ্দীপকের আলোচিত বাজেটের সিদ্ধান্ত পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হবে। উক্ত বাজেটের সে সিদ্ধান্ত তথা অর্থসংস্থানের খাত নির্ধারিত হয়েছে তা পরিকল্পনা বাস্তবায়নে এমনিই অন্তরায়। তারপরেও উপরিউক্ত কারণেও এখানে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের বাজেটের সিদ্ধান্ত পরিকল্পনা বাস্তবায়নের পথে। আরও নানা কার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
