উদ্দীপকের আলোকে সামাজিক নীতি প্রণয়নের ধাপসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক নীতি প্রণয়নে কতিপয় ধাপ অনুসরণের বিষয় সুস্পষ্ট হওয়া যায়। সামাজিক নীতি, সামাজিক উন্নয়ন ও মঙ্গলের জন্য একটি সুচিন্তিত সিদ্ধান্ত। এ নীতি প্রণয়ন একটি বহুমুখী ও জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুধাবন। দেশের জনগণ, সচেতন ব্যক্তিবর্গ, গবেষক, সাহিত্যিক, সমাজচিন্তাবিদ, এজেন্সিসমূহ প্রয়োজনীয় বিষয়ে বাস্তবভিত্তিক মতামত ও যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এর সূচনা ঘটে। সামাজিক নীতি প্রণয়নের দ্বিতীয় ধাপ হলো নীতি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ। জনগণের প্রত্যাশিত বিষয়টি যদি যৌক্তিক বলে বিবেচিত হয়, তাহলে সরকারের পক্ষ থেকে নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা স্বীকার করে নেওয়া হয় এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃতীয় ধাপ কার্যকরী কমিটি গঠন। বিশেষত্ব প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে গঠিত হয় এ কমিটি। সাধারণত প্রশাসনিক সিদ্ধান্তের আলোকে কিংবা আইন প্রণেতাদের যৌথ সিদ্ধান্তে কমিটি গঠিত হয়। চতুর্থ ধাপ নীতি সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ ও অনুধ্যান করে সর্বশেষ নীতি প্রণয়ন করা। উদ্দীপকে দীর্ঘদিনের দাবি দ্বারা প্রয়োজনীয়তা অনুধাবন এবং সরকারের সংসদের সিদ্ধান্ত দ্বারা ২য় ধাপ সুস্পষ্ট হয়। ১৮ সদস্যের কমিটি গঠন দ্বারা কমিটি গঠন স্তরটিই সুস্পষ্ট হয়। কমিটির প্রচেষ্টা দ্বারা সংশ্লিষ্ট বিষয় বিশ্লেষণ ও অনুধ্যান ধাপটি স্পষ্ট হয়।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সামাজিক নীতি প্রণয়নের ধাপসমূহ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
