উদ্দীপকে কোন নীতি প্রণয়ন করা হয়েছে? উক্ত নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রণীত নীতিটি হলো জাতীয় শিক্ষানীতি, ২০১০। শিক্ষানীতি একটি দেশের শিক্ষাব্যবস্থার দিকদর্শন। একটি দেশের উন্নতি নির্ভর করে সুষ্ঠু শিক্ষানীতি প্রণয়ন এবং তার সঠিক বাস্তবায়নের ওপর। জাতীয় শিক্ষানীতি ২০১০ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দিকনির্দেশক ভূমিকা পালন করছে। মানসম্মত আধুনিক ও যুগোপযোগী শিক্ষা লাভ করে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তি আয়ত্ত করে আমাদের নতুন প্রজন্ম যাতে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারে এ লক্ষ্যেই প্রণীত হয় এ নীতি। দারিদ্র্য, নিরপেক্ষতা, দুর্নীতি, সাম্প্রদায়িকতা ও পশ্চাৎপদতার অবসান ঘটিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এর ভূমিকা অনস্বীকার্য। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর মূল উদ্দেশ্য মানবতার বিকাশ এবং জনমুখী উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব দানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিবান, নিজের এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কুসংস্কারমুক্ত, পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক ও কর্মকুশল নাগরিক গড়ে তোলা। পাশাপাশি শিক্ষার মাধ্যমেই জাতিকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার বৈশিষ্ট্য ও দক্ষতা অর্জন করতে সহায়তা করবে। জাতীয় শিক্ষানীতি সংবিধানের নির্দেশনা অনুযায়ী দেশে গণমুখী, সুলভ, সুষম, সর্বজনীন, সুপরিকল্পিত ও বিজ্ঞান মনস্ক এবং মানসম্পন্ন শিক্ষাদানে সক্ষম শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ভিত্তি ও রণকৌশল হিসেবে কাজ করবে। তাই বলা যায়, উদ্দীপকে প্রণীত নীতিটি জাতীয় শিক্ষানীতি। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করাই এ নীতির লক্ষ্য ও উদ্দেশ্য।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে কোন নীতি প্রণয়ন করা হয়েছে? উক্ত নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
