প্রেক্ষিত পরিকল্পনা বলতে কী বোঝ?
উত্তর: প্রেক্ষিত পরিকল্পনা বলতে দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে বোঝায়। এ ধরনের পরিকল্পনা সাধারণত ১০ থেকে ২০ বছর মেয়াদি হয়ে থাকে। এটি খণ্ডকালীন ও বার্ষিক পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় এবং এর চূড়ান্ত ফলাফল দীর্ঘমেয়াদে অর্জিত হয়। এই পরিকল্পনার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন,' দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করা হয়। প্রেক্ষিত পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে এক পরিকল্পনার অসমাপ্ত কাজ পরবর্তী পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়। তাই দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্জনের জন্য প্রণীত পরিকল্পনাই হলো প্রেক্ষিত পরিকল্পনা।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রেক্ষিত পরিকল্পনা বলতে কী বোঝ?
উত্তর
