শেয়ারFacebookWhatsApp

'ক' নামক রাষ্ট্রের প্রণীত নীতির সাথে বাংলাদেশের প্রণীত কোন সামাজিক নীতির মিল রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে 'ক' নামক রাষ্ট্রে প্রণীত নীতির সাথে বাংলাদেশে প্রণীত সামাজিক নীতি 'জনসংখ্যা নীতি-২০১২' এর মিল রয়েছে। সাধারণত জনসংখ্যাসংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক নীতিই জনসংখ্যা নীতি। নিজস্ব সম্পদের ওপর নির্ভর করে জনসংখ্যাকে একটি কাঙ্ক্ষিত স্তরে নিয়ন্ত্রিত রাখার জন্য সরকার জনসংখ্যা নীতি গ্রহণ করে থাকে। এ লক্ষ্যে জনসংখ্যা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে বাংলাদেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে জনসংখ্যা নীতি-২০১২ প্রণয়ন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্যই হলো পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করে প্রজনন হার হ্রাস করা, কিশোর-কিশোরীদের মধ্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, প্রজননতন্ত্রের সংক্রমণ ও এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কাউন্সেলিং সেবাকে প্রাধান্য দেওয়া, নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে সম্পৃক্ত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা এবং সকল পর্যায়ে পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্য সহজলভ্য করার মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে মা ও শিশু স্বাস্থ্য উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা। উদ্দীপকে 'ক' নামক রাষ্ট্রে ২০১২ সালে একটি নীতি প্রণয়ন করা হয়। যার প্রধান উদ্দেশ্যের সাথে বাংলাদেশে প্রণীত জনসংখ্যা নীতি-২০১২ এর সদৃশ রয়েছে। সুতরাং বলা যায়, 'ক' নামক রাষ্ট্রে প্রণীত নীতির সাথে বাংলাদেশে প্রণীত জনসংখ্যা নীতি-২০১২ এর মিল রয়েছে।

HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

'ক' নামক রাষ্ট্রের প্রণীত নীতির সাথে বাংলাদেশের প্রণীত কোন সামাজিক …

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রে ২০১২ সালে একটি নীতি প্রণয়ন করা হয়। এই নীতির প্রধান উদ্দেশ্য হলো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত আলোচনা। পাশাপাশি পরিবার পরিকল্পনা গ্রহণ, শিশু মৃত্যুহার হ্রাস, নারী-পুরুষের সমতা, মানুষকে সম্পদে পরিণত করা ইত্যাদিও অন্তর্ভুক্ত আছে।

উত্তর

বাংলাদেশের সর্বশেষে শিক্ষানীতি প্রণীত হয় ২০১০ সালে।

উত্তর

প্রেক্ষিত পরিকল্পনা বলতে দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রণীত একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে বোঝায়। এ ধরনের পরিকল্পনা সাধারণত ১০ থেকে ২০ বছর মেয়াদি হয়ে থাকে। এটি খণ্ডকালীন ও বার্ষিক পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় এবং এর চূড়ান্ত ফলাফল দীর্ঘমেয়াদে অর্জিত হয়। এই পরিকল্পনার মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন,' দারিদ্র বিমোচন ও আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে কাজ করা হয়। প্রেক্ষিত পরিকল্পনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে এক পরিকল্পনার অসমাপ্ত কাজ পরবর্তী পরিকল্পনার অন্তর্ভুক্ত করা হয়। তাই দীর্ঘমেয়াদি উন্নয়ন অর্জনের জন্য প্রণীত পরিকল্পনাই হলো প্রেক্ষিত পরিকল্পনা।

উত্তর

উদ্দীপকে 'ক' নামক রাষ্ট্রে প্রণীত নীতির সাথে বাংলাদেশে প্রণীত সামাজিক নীতি 'জনসংখ্যা নীতি-২০১২' এর মিল রয়েছে। সাধারণত জনসংখ্যাসংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক নীতিই জনসংখ্যা নীতি। নিজস্ব সম্পদের ওপর নির্ভর করে জনসংখ্যাকে একটি কাঙ্ক্ষিত স্তরে নিয়ন্ত্রিত রাখার জন্য সরকার জনসংখ্যা নীতি গ্রহণ করে থাকে। এ লক্ষ্যে জনসংখ্যা সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে বাংলাদেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে জনসংখ্যা নীতি-২০১২ প্রণয়ন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্যই হলো পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করে প্রজনন হার হ্রাস করা, কিশোর-কিশোরীদের মধ্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, প্রজননতন্ত্রের সংক্রমণ ও এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কাউন্সেলিং সেবাকে প্রাধান্য দেওয়া, নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহকে সম্পৃক্ত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা এবং সকল পর্যায়ে পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্য সহজলভ্য করার মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে মা ও শিশু স্বাস্থ্য উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা। উদ্দীপকে 'ক' নামক রাষ্ট্রে ২০১২ সালে একটি নীতি প্রণয়ন করা হয়। যার প্রধান উদ্দেশ্যের সাথে বাংলাদেশে প্রণীত জনসংখ্যা নীতি-২০১২ এর সদৃশ রয়েছে। সুতরাং বলা যায়, 'ক' নামক রাষ্ট্রে প্রণীত নীতির সাথে বাংলাদেশে প্রণীত জনসংখ্যা নীতি-২০১২ এর মিল রয়েছে।

উত্তর

জাতীয় উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত নীতি অর্থাৎ জনসংখ্যা নীতির গুরুত্ব অপরিহার্য। সাধারণত জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক নীতিই জনসংখ্যানীতি। নিজস্ব সম্পদের ওপর নির্ভর করে জনসংখ্যাকে একটি কাঙ্ক্ষিত স্তরে নিয়ন্ত্রণ রাখার জন্য সরকার জনসংখ্যা নীতি গ্রহণ করে থাকে। জনসংখ্যাধিক্য যেকোনো দেশের জন্য ভয়াবহ সমস্যা। এ সমস্যা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে নানা ধরনের সামাজিক সমস্যা সৃষ্টির নিয়ামক হিসেবে কাজ করছে। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। জনশুমারী ও গৃহগণনা-২০২২ অনুযায়ী এদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ প্রায়। সংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১১৯ জন। এমতাবস্থায় জনসংখ্যা নীতির বাস্তবায়ন অতীব জরুরি। এর প্রধান উদ্দেশ্যই হলো পরিবার-পরিকল্পনা পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করে প্রজনন হার হ্রাস করা, কিশোর-কিশোরীদের মধ্যে পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য, প্রজননতন্ত্রের সংক্রমণ ও এইচআইভি/এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও কাউন্সেলিং সেবাকে প্রাধান্য দেওয়া, নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা এবং সকল পর্যায়ে পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্য সহজলভ্য করার মাধ্যমে মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে মা ও শিশু স্বাস্থ্য উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা; যা জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। এ নীতি প্রণয়নের ফলেই জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার ৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬২.৩ শতাংশে উন্নীত হয়েছে। পাশাপাশি মোট প্রজনন হার ৬.৩ শতাংশ থেকে বর্তমানে ২.১ শতাংশ এবং জনসংখ্যা বৃদ্ধির হার ৩ শতাংশ থেকে ১.৩৪ শতাংশে নেমে এসেছে। এ নীতি বাস্তবায়নের মাধ্যমে মাত্রাতিরিক্ত জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারলে মৌল মানবিক চাহিদা পূরণ সহজ হয়ে যাবে। এতে দেশ উন্নত হবে, খাদ্য ঘাটতি কমে যাবে, বাসস্থান সমস্যা থাকবে না, শিক্ষার হার বৃদ্ধি পাবে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়ে বেকারত্বের হার কমে যাবে। সর্বোপরি ভূমির উপর থেকে বাড়তি চাপ কমে যাবে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জাতীয় উন্নয়নে জনসংখ্যা নীতির গুরুত্ব অপরিসীম।
HSCSocial Work 1st PaperChapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বপ্নপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সমস্যা রয়েছে। এ সমস্যা উত্তরণের লক্ষ্যে এলাকার সমাজ উন্নয়ন সংঘ একটি পরিকল্পনা করে। এ পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচি বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখেনি।
ক
পরিকল্পনা কী?
খ
সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।
গ
সমাজ উন্নয়ন সংঘ কীভাবে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করে ব্যাখ্যা কর।
ঘ
সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।

সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিকল্পনা কী?

পরিকল্পনা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিশুশ্রম বন্ধের কার্যকর উপায় নির্ণয় করার জন্য ড. 'ক' রহমানকে সরকার একটি কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি ও তার কমিটি পেশাগত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ ঘটিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও বিবেচনাপূর্বক খসড়া দিকনির্দেশনা তৈরি ও অনুমোদন করেন। পরবর্তীতে তিনি ওই নির্দেশনা বাস্তবায়নেও অবদান রাখেন
ক
বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?
খ
সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?
গ
'ক' রহমানের কর্মকান্ড কোন ধারণার সাথে সংশ্লিষ্ট? উদ্দীপকের আলোকে উক্ত ধারণাটির অন্তর্নিহিত ধাপগুলো বর্ণনা কর।
ঘ
নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?

সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?

বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় শিক্ষাক্রম ২০১২' অনুসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়কাঠামো হবে এরূপ- question image
ক
একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?
খ
পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?
গ
উদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস্তুর সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ
. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন করে না- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?

পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।সমাজ উন্নয়ন সংঘ কীভাবে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করে ব্যাখ্যা কর।সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।পরিকল্পনা কী?নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে ম'ক' রহমানের কর্মকান্ড কোন ধারণার সাথে সংশ্লিষ্ট? উদ্দীপকের আলোকে উক্ত ধারণাটির অসামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন করে না- বিশ্লেষউদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস্তুর সাদৃশ্য পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য কএকটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।