উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন সামাজিক নীতির ইঙ্গিত করা হয়েছে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে আমার পঠিত সামাজিক নীতির মধ্যে জনসংখ্যা নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। সাধারণত জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক, নীতিই জনসংখ্যানীতি। জনসংখ্যা সমস্যাকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭৬ সালে প্রথম জনসংখ্যানীতির রূপরেখা প্রণীত হয়। ২০০৪ সালে একটি জনসংখ্যানীতি অনুসন্ধান হয়। পরবর্তীতে সংস্কারসহ ২০১২ সালে জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়। যেখানে প্রধান যে উদ্দেশ্যগুলো ছিল তা হলো- ১. পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার উন্নতিকরণ; ২. পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য করা; ৩. মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস করা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে মা ও শিশুস্বাস্থ্য উন্নত করার পদক্ষেপ গ্রহণ করা; ৪. নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা; ৫. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকেন্দ্রিক পরিকল্পনা গ্রহণ করা; ৬. সব পর্যায়ে পরিবার পরিকল্পনাসহ প্রজনন স্বাস্থ্য তথ্য সহজলভ্য করা। উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের সাথে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে তার প্রত্যেকটি জনসংখ্যানীতি ২০১২ এর উদ্দেশ্যে সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলতে হয়, '?' চিহ্নিত স্থানে জনসংখ্যানীতি ২০১২ কে ইঙ্গিত করা হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে'?' চিহ্নিত স্থানে তোমার পঠিত কোন সামাজিক নীতির ইঙ্গিত করা …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
