উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ জনসংখ্যা নীতি গ্রহণে কীভাবে প্রভাব ফেলে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ জনসংখ্যানীতি গ্রহণে প্রধান অনুঘটকের ভূমিকা রাখে। জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক নীতিই হলো জনসংখ্যানীতি। একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির মূলে রয়েছে জনসংখ্যা। তবে এই জনসংখ্যা অপরিকল্পিতভাবে বৃদ্ধি পেলে, তা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারে। এ কারণে জনসংখ্যানীতি প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি, একটি কার্যকর জনসংখ্যানীতি গ্রহণের পিছনে যেসব মূল উদ্দেশ্যে থাকে জনসংখ্যা বৃদ্ধির হার ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে আসা। এক্ষেত্রে উদ্দীপকের জন্ম-মৃত্যু, সন্তান-সংখ্যা, বয়স কাঠামো প্রভৃতি তথ্যাবলি প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করে। আবার জনসংখ্যানীতির অন্যতম লক্ষ্য হলো দেশের জনসংখ্যা বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত করা। এক্ষেত্রে দেশের সকল নাগরিকদের শিক্ষাসহ অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা প্রভৃতি চাহিদাগুলো যথার্থভাবে পূরণ করতে হয়। যদি জনসংখ্যানীতি গ্রহণের মাধ্যমে কার্যকরভাবে এসকল সেবা সকলের জন্য সুনিশ্চিত করা যায়, তাহলে তারা মানবসম্পদে রূপান্তরিত হবে। এক্ষেত্রে উদ্দীপকের বিষয়গুলো অতিব জরুরি। আবার জনসংখ্যা অনুপাতে আয়, ব্যয় ও সঞ্চয় প্রভৃতি বিষয়ের বাস্তব তথ্য থাকলে জনসংখ্যানীতি সঠিকভাবে গ্রহণ, প্রবর্তন ও বাস্তবায়ন সহজ হয়। এছাড়াও জনসংখ্যানীতি গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নারীর ক্ষমতায়ন এবং নারী-পুরুষের সমতা সুনিশ্চিত করা। এক্ষেত্রে উদ্দীপকের নারী-পুরুষের তথ্য এবং আয়, ব্যয় ও সঞ্চয়ের তথ্য সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব দেখা যাচ্ছে, জনসংখ্যানীতি গ্রহণে উদ্দীপকের জনবিজ্ঞান সম্পর্কিত তথ্যাবলি ব্যাপক প্রভাব ফেলে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়সমূহ জনসংখ্যা নীতি গ্রহণে কীভাবে প্রভাব ফেলে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
