সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?
উত্তর: বিভিন্ন প্রকার পরিবর্তনের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাসমূহ সমাধানে সুশৃঙ্খল কর্মপদ্ধতিকে সামাজিক পরিকল্পনা বলে। উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক পরিকল্পনা। সমাজকর্ম অভিধানের সংজ্ঞানুযায়ী, 'সামাজিক পরিকল্পনা হলো পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আর্থ-সামাজিক কাঠামো গঠন এবং যৌক্তিক সামাজিক পরিবর্তনের ব্যবস্থাকরণের সুশৃঙ্খল প্রক্রিয়া।' অর্থাৎ সামাজিক পরিকল্পনা হলো মানুষের স্বাভাবিক ও সহজাত প্রবণতার বাইরে সামাজিক প্রবণতা ও সামাজিক দূরদর্শিতা উন্নয়নের লক্ষ্যে গৃহীত পরিকল্পনা। এরূপ দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি অর্জন ছাড়া মানুষ সামাজিক বৈশিষ্ট্য লাভ করতে পারে না।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?
উত্তর
