উদ্দীপকে উল্লিখিত এলাকার সামাজিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কী সমস্যা পরিলক্ষিত হয়? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ হলো পরিকল্পনা বাস্তবায়নজনিত সমস্যা। যথাযোগ্য বিশেষজ্ঞ দল দ্বারা সামাজিক পরিকল্পনা প্রণীত হলেও তা বাস্তবায়নে দেখা যায় বহুমুখী সমস্যা। যেমন- রাজনৈতিক অস্থিতিশীলতা, সম্পদের অপর্যাপ্ততা, দক্ষ জনবলের অভাবজনিত সমস্যা প্রভৃতি। এ সকল বিষয়গুলো সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায়। পরিকল্পনা বাস্তবায়নকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়হীনতাকে কর্মসূচি বাস্তবায়নের প্রধান অন্তরায় বলা যায়। অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ করা যায় জনগণের অনুভূত প্রয়োজনগুলো বিবেচনা না করে পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়। পরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রশাসনিক জটিলতা, মনিটরিং ও যথাযথ তত্ত্বাবধানে দুর্বলতা, দাতা সংস্থার গাফিলতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কারিগরি সহায়তার অভাবেও কর্মসূচি বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। উপরিউক্ত কারণে সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচিগুলো সফলতার মুখ দেখতে ব্যর্থ হয়।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত এলাকার সামাজিক পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে কী …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
