সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
উত্তর: সামাজিক উন্নয়ন একটি গতিশীল ধারণা, যা সমাজের ইতিবাচক পরিবর্তন প্রক্রিয়ার দিকনির্দেশনা দেয়। সামাজিক উন্নয়ন শব্দটিকে অর্থগত দিক থেকে বিশ্লেষণ করলে বলা যায়, সামাজিক বিষয়াদির উন্নয়নই হলো সামাজিক উন্নয়ন। কিন্তু সমাজকর্মের দৃষ্টিতে সামাজিক উন্নয়ন প্রত্যয়টির অর্থ আরও ব্যাপক ও বিস্তৃত। সামাজিক উন্নয়ন বহুধারায় বিভক্ত মানব জীবনকেন্দ্রিক একটি বিকাশমুখী প্রচেষ্টা। সামাজিক উন্নয়ন ছাড়া সমাজকর্মের পূর্ণাঙ্গ রূপলাভ অসম্ভব। সমাজকর্মের বিভিন্ন কর্মকাণ্ড মূলত সামাজিক উন্নয়ন ধারণারই বহিঃপ্রকাশ।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝায়?
উত্তর
