উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম সামাজিক বিজ্ঞানের শাখা জনবিজ্ঞানের অন্তর্ভুক্ত। সাধারণভাবে জনসংখ্যা সম্পর্কিত আলোচনা করা হয় যে বিজ্ঞানে তাকে জনবিজ্ঞান বলে। অন্যভাবে বলা যায়, জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ এবং এর সঠিক নিয়ন্ত্রণের পরিপ্রেক্ষিতে সামাজিক বিজ্ঞানের যে শাখাটি জনসংখ্যাসংশ্লিষ্ট বিভিন্ন চলক সম্পর্কে বাস্তবসম্মত অধ্যয়ন ও অনুসন্ধান করে তাকে জনবিজ্ঞান বলে। সার্বিকভাবে বলা যায়, জনবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের এমন একটি শাখা, যা জনসংখ্যা এবং এ সম্পর্কিত বিভিন্ন উপাদানসমূহ; যেমন- জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, জনসংখ্যার আকৃতি, গণকাঠামো, বণ্টন, সামাজিক গতিশীলতাসহ অর্থনৈতিক, ভৌগোলিক, রাজনৈতিক ও পরিবেশগত পরিবর্তন প্রভৃতি সম্পর্কে সুশৃঙ্খল' এবং বাস্তবভিত্তিক আলোচনা ও গবেষণা করে। এছাড়া জনসংখ্যার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিসংখ্যানগত তথ্যাদির পরিমাপ, জনসংখ্যানীতি নির্ধারণ, জনসংখ্যা পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়নে সহায়তা করে জনবিজ্ঞান। উদ্দীপকে আদমশুমারির যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার প্রত্যেকটিই জনবিজ্ঞানের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তাই বলতে হয়, উদ্দীপকে মূলত সামাজিক বিজ্ঞানের আধুনিক শাখা জনবিজ্ঞানের প্রতি ইঙ্গিত রয়েছে। আলোচ্য বিষয়গুলো এর আওতাভুক্ত।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
