নাসরিনের পরিকল্পনা বাস্তবায়নে যেসব সমস্যা হতে পারে তা সমাধানের উপায় বের কর।
উত্তর: অশিক্ষিত, অর্ধশিক্ষিত নারীদের দুরাবস্থা দূর করার জন্য উদ্দীপকের নাসরিন সুলতানা কিছু উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করেন। পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তিনি নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। এর সমাধানের উপায় হিসেবে তাকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিকল্পনা একটি বুদ্ধিজাত প্রক্রিয়া। প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নানামুখী জটিলতা সৃষ্টি হয়। যেমন— পরিকল্পনার অপূর্ণতা, জনগণের অংশগ্রহণের অভাব, বিশেষজ্ঞের স্বল্পতা, অপর্যাপ্ত সম্পদ, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। উদ্দীপকের নাসরিনও তার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এসব সমস্যার মুখোমুখি হতে পারেন। এক্ষেত্রে পরিকল্পনা বাস্তবায়নে নাসরিনকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাকে অগ্রাধিকারভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণপূর্বক পরিকল্পনায় প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা করতে হবে। অভিজ্ঞ ও দক্ষ পরিকল্পনা প্রণয়নকারীর অভাব পরিকল্পনা বাস্তবায়নের আরেকটি বড় সমস্যা। এ জন্য তাকে পরিকল্পনা প্রণয়নে দক্ষ ও অভিজ্ঞ বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে। পরিকল্পনা প্রণয়নে আমলাতান্ত্রিক পদ্ধতির ওপর অধিক নির্ভরতার কারণে পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে জনগণকে উন্নয়ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। সেই সাথে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাযথ সমন্বয় গড়ে তুলতে হবে। এছাড়া পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে রাজনৈতিক অস্থিতিশীলতাও অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের নাসরিন সুলতানা তার পরিকল্পনা বাস্তবায়নে উপরে বর্ণিত সমস্যাগুলোর মুখোমুখি হতে পারেন। এক্ষেত্রে সমস্যার সমাধানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নাসরিনের পরিকল্পনা বাস্তবায়নে যেসব সমস্যা হতে পারে তা সমাধানের উপা…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
