প্রেক্ষিত পরিকল্পনার ধারণা দাও।
উত্তর: বর্তমান বিশ্বে প্রেক্ষিত বা দীর্ঘমেয়াদি পরিকল্পনা একটি জনপ্রিয় পরিকল্পনা। সাধারণত ১০ বছরের অধিক এবং ১৫, ২০ বা ২৫ বছরব্যাপী বা মেয়াদি পরিকল্পনাই প্রেক্ষিত পরিকল্পনা। বাংলাদেশে সর্বপ্রথম ১৯৯০-২০১০ সালব্যাপী একটি ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সামনে রেখে সরকার 'রূপকল্প ২০২১' বাস্তবায়ন করেছে। দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমানে রূপকল্প ২০৪১ বাস্তবায়িত হচ্ছে। এগুলো সব প্রেক্ষিত পরিকল্পনা।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
প্রেক্ষিত পরিকল্পনার ধারণা দাও।
উত্তর
