'সামাজিক নীতি প্রণয়নে উদ্দীপকে বর্ণিত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় – যুক্তি দেখাও।
উত্তর: সামাজিক নীতি প্রণয়নে উদ্দীপকে বর্ণিত পদক্ষেপগুলো যথেষ্ট নয় বলে আমি মনে করি। সুষ্ঠু ও কার্যকর নীতি প্রণয়নে কতগুলো সুনির্দিষ্ট পর্যায় বিদ্যমান; যার ইঙ্গিত উদ্দীপকে পাওয়া যায় না। সামাজিক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো নীতি বিশ্লেষণ ও অনুধ্যান। এই ধাপে নির্দিষ্ট নীতির নির্ধারিত ক্ষেত্রের বিভিন্ন দিক পর্যবেক্ষণ, অনুধ্যান ও গবেষণার মাধ্যমে নীতির আবশ্যকতা সামাজিক বাস্তবতা, বাস্তবায়ন সম্ভাব্যতা, বাস্তবায়ন ব্যবস্থাপনা, বাস্তবায়ন সমস্যা, আইনগত পদক্ষেপ প্রভৃতি বিষয় সুক্ষ্মভাবে বিশ্লেষণ করে কমিটি মতামত ব্যক্ত করে। যার উপর ভিত্তি করে খসড়া নীতির রূপরেখা দাঁড় করানো হয়। কিন্তু উদ্দীপকে এই ধাপটি অনুপস্থিত। উদ্দীপকে আরও একটি ধাপের উল্লেখ নাই; তা হলো খসড়া নীতি অনুমোদন ও বিধিবদ্ধকরণ। এই ধাপে খসড়া নীতি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে প্রয়োজনীয় নিরীক্ষার পর প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনপূর্বক তা চূড়ান্তভাবে প্রণয়নের অনুমতি প্রদান করা হয়। অতঃপর নীতি বাস্তবায়নে ও জনগণের সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সভা, সেমিনার, ওয়ার্কশপ, জরিপ, পোস্টারিং, মিডিয়া প্রভৃতির মাধ্যমে প্রচারণা চালানো হয়। উদ্দীপকে আরও অন্যান্য যে ধাপগুলোর বর্ণনা অনুপস্থিত সেগুলো হলো পরীক্ষামূলক অনুশীলন, নীতির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়ন এবং মূল্যায়ন। পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে নীতি বাস্তবায়নের ফলাফল ধারাবাহিকভাবে মূল্যায়ন করে ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এক্ষেত্রে অনুমোদনের জন্য সরকারের কাছে প্রেরণ করা হয়। এর ধারাবাহিকতায় নীতির চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। এরপর নীতির বাস্তবায়ন বা প্রয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়, যার মাধ্যমে জনগণের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। সর্বোপরি, নীতি প্রণয়নের ক্ষেত্রে নীতির মূল্যায়নও জরুরি যা নির্দিষ্ট মেয়াদান্তে পরিচালনা করা প্রয়োজন। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
'সামাজিক নীতি প্রণয়নে উদ্দীপকে বর্ণিত পদক্ষেপগুলো পর্যাপ্ত নয় – য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
