রিমঝিম ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতির কোন দিকটির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রিমঝিম ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার সাদৃশ্য রয়েছে। নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভবের মাধ্যমে নীতি প্রণয়ন প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়। নীতি প্রণয়ন প্রক্রিয়ার দ্বিতীয় স্তর হলো সিদ্ধান্ত গ্রহণ। সামাজিক নীতি প্রণয়নের তৃতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি কয়েকজন বিশেষজ্ঞ ও প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে গঠিত হয়। কমিটি নীতি বিশ্লেষণ ও নীতি অনুধ্যানের ফলাফলের ভিত্তিতে পরীক্ষামূলকভাবে একটি খসড়া নীতি প্রণয়ন করে। খসড়া নীতি পরীক্ষামূলক অনুশীলনের ফলে প্রাপ্ত নীতিকে সরকার চূড়ান্ত অনুমোদন দান করে। উপরে সামাজিক নীতি প্রণয়নের যে ধাপগুলো বিধৃত হয়েছে। উদ্দীপকেও তা রয়েছে। তাই বলা যায়, রিমঝিম ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়াটির সাদৃশ্য রয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
রিমঝিম ফ্যাশন হাউসের উল্লিখিত কার্যক্রমের সঙ্গে সামাজিক নীতির কোন দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
