উদ্দীপকের আলোকে সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে জনাব শফিক পরিকল্পনা মন্ত্রণালয়ে উপসচিব পদে কর্মরত। তিনি সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হন সেগুলো হলো- রাজনৈতিক প্রভাব, সিদ্ধান্তহীনতা, দক্ষ কর্মীর অভাব, অর্থ বরাদ্দের অভাব ও ঘন ঘন প্রশাসনিক রদবদল। উন্নয়নশীল দেশে বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক, প্রশাসনিক ও ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধতার কারণে সামাজিক নীতি বাস্তবায়নে সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর জনগণের কল্যাণ সম্পর্কে উদাসীনতা প্রভৃতি রাজনৈতিক সংকট সামাজিক নীতি বাস্তাবায়ন বাধাগ্রস্ত করে। আর যেকোনো নীতি গ্রহণের পূর্বে যে বিষয়ের ওপর গবেষণা, পর্যালোচনা, জনগণের চাহিদা ও গ্রহণযোগ্যতা বিবেচনা কারে সিদ্ধান্ত নিতে হয়। তাই এক্ষেত্রে অদূরদর্শী বিশেষজ্ঞদের সিদ্ধান্তহীনতা নীতি বাস্তবায়নকে দুরূহ করে তোলে। এছাড়াও সম্পদের অপর্যাপ্ততা, দক্ষকর্মীর অভাব ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা সামাজিক নীতি বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। উদ্দীপকে নীতি বাস্তবায়নের এ সমস্যাগুলোর কথাই উল্লেখ করা হয়েছে।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
