উদ্দীপকে সামাজিক নীতি প্রণয়নের যেসব ধাপ বিবৃত হয়েছে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে সামাজিক নীতি প্রণয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ধাপ বিবৃত হয়েছে। সমস্যা বা প্রয়োজনই সমাজে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্রে বা পরিবেশ সৃষ্টি করে। উদ্দীপকে আমরা দেখি, সামাজিক নীতি তৈরির জন্য প্রথমে মাদকাসক্ত সমস্যাটিকে চিহ্নিত করে নির্বাচনে পরবর্তীতে নীতি প্রণয়নের ক্ষেত্রে অন্যতম ধাপ গণতান্ত্রিক পন্থায় নীতি প্রণয়নের জন্য উপযুক্ত কার্যকরী কমিটি গঠন করা। এটি নীতি প্রণয়ন প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইন মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের সদস্যসহ সাংবাদিক, সমাজকর্মী, সমাজবিজ্ঞানী এবং সমাজচিন্তাবিদগণ অন্তর্ভুক্ত হয়ে থাকেন। উদ্দীপকে নীতি প্রণয়নের ক্ষেত্রে যে কমিটি গঠনের উল্লেখ আছে তাতে আমরা দেখি একজন প্রফেসরকে আহবায়ক করে চারজন বিজ্ঞ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়ে রিপোর্ট প্রণয়নের কথা বলা হয়েছে, যা নীতি প্রণয়নের অন্যতম ধাপ খসড়া নীতি প্রণয়ন এবং জনসমর্থনে আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণকে ইঙ্গিত করে। এ পর্যায়ে খসড়া কমিটি কর্তৃক গৃহীত মতামতের ওপর ভিত্তি করে। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব আকারে অনুমোদনের জন্য উপস্থাপন সুনির্দিষ্ট ধাপ অতিক্রমের মাধ্যমে একটি দেশের সামাজিক নীতি প্রণীত হয়; যার কিছু ধাপ উল্লিখিত উদ্দীপকে বিদ্যমান।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক নীতি প্রণয়নের যেসব ধাপ বিবৃত হয়েছে তার বর্ণনা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
