উদ্দীপকের সংস্থাটি সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। - বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সংস্থাটি সমাজের অসহায় সম্প্রদায়কে সাহায্য করার মাধ্যমে সমাজে সমতা আনবে যা সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলা। আর উক্ত সংস্থাটি সামাজিক নীতির বৈশিষ্ট্য অবলম্বন করে অগ্রসর হওয়ায় তা সামাজিক কাঠামোকে সুশৃঙ্খল রূপদানে সহায়ক ভূমিকা রাখবে। সামাজিক নীতি তার গৃহীত কার্যক্রমের মাধ্যমে বাঞ্ছিত লক্ষ্যার্জনের নির্দেশনা দেয়, কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে সাহায্য করে, সমাজের পরিবর্তনকে সুনিয়ন্ত্রিত করে, সামাজিক সমস্যার সমাধান করে, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ সাধন করে এবং সমাজের মধ্যে সাম্য ও সমতা বিধান করে। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের প্রতিবন্ধকতা দূর হয় এবং ধারাবাহিক উন্নয়নের পথ ত্বরান্বিত করে। এর ফলেই সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলা যায়। উদ্দীপকের সরকার কর্তৃক পরিচালিত 'সরকারি শিশু সদন' বা 'শিশু পরিবার' সুশৃঙ্খল সমাজ কাঠামো সৃষ্টিতে সামাজিক নীতির এসব কার্যক্রমকে অনুসরণ করে। এতিম শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে পুনর্বাসিত করতে এ প্রতিষ্ঠানটি ৭ ধরনের কার্যক্রম পরিচালনা করে যা হলো— আবাসন ও ভরণপোষণ, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদন, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা বঞ্চিত এতিম শিশুদের উন্নয়ন সাধন করে এবং তাদের জন্য যে ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয় তা লাঘব করে সুনিয়ন্ত্রিতভাবে সমাজের কল্যাণ করে। আর এভাবেই সুশৃঙ্খল সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করা যায় উক্ত প্রতিষ্ঠানের সাহায্যে, তাই সার্বিক দিক বিচারে বলা যায়, উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকের সংস্থাটি সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
