নারী উন্নয়ন নীতি প্রণয়নের লক্ষ্য ব্যাখ্যা কর।
উত্তর: নারী উন্নয়ন নীতি প্রণয়নের লক্ষ্য হলো অবহেলিত ও পশ্চাৎপদ নারী সমাজের ইতিবাচক পরিবর্তন সাধন করা। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশ নারীকে পিছনে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই পুরুষের পাশাপাশি নারীর সমসুযোগ ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যেই নারী উন্নয়ন নীতি প্রণীত হয়। বাংলাদেশের নির্যাতিত ও অবহেলিত নারী সম্প্রদায়কে উন্নত অবস্থানে নিয়ে যাওয়া এবং তাদের ভাগ্যোন্নয়ন করাই হলো নারী উন্নয়ন নীতি প্রণয়নের মূল উদ্দেশ্য।
HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
নারী উন্নয়ন নীতি প্রণয়নের লক্ষ্য ব্যাখ্যা কর।
উত্তর
