শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সংস্থাটির কার্যক্রম সামাজিক নীতির উদ্দেশ্যকে কীভাবে প্রতিফলিত করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সংস্থাটির কার্যক্রম জনকল্যাণের নিমিত্তে পরিচালিত হওয়ার মাধ্যমে সামাজিক নীতির উদ্দেশ্যসমূহকে প্রতিফলিত করে। সামাজিক নীতি সামাজিক কার্যক্রমের পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং কতকগুলো উদ্দেশ্যের ভিত্তিতে কার্যসম্পাদন করে। এ নীতির উদ্দেশ্যগুলো উদ্দীপকের সমাজসেবা বিভাগ পরিচালিত 'সরকারি শিশুসদন' বা 'শিশু পরিবার' তাদের কার্যক্রমের মাধ্যমেও প্রতিফলিত করে। সামাজিক নীতি সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের নির্দেশিকা হিসেবে কাজ করে। এ লক্ষ্যে উক্ত নীতিটি দুর্বল ও অসহায় শ্রেণির নিরাপত্তা বিধান করে বাঞ্ছিত পরিবর্তন আনয়নে ভূমিকা রাখে। এর মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ সাধনের পথ প্রশস্ত হয়। উদ্দীপকের সংস্থাটির কার্যক্রমও এর অনুরূপ। এ সংস্থাটিও সমাজের অসহায় শ্রেণির নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুস্থ ও এতিম শিশুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্বাসনের উদ্দেশ্যে উক্ত সংস্থাটি ৭ ধরনের কার্যক্রম পরিচালনা করে যার মধ্যে রয়েছে— আবাসন ও ভরণপোষণ, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদন, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পুনর্বাসন। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সংস্থাটি সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে। তাদের এ কল্যাণমূলক কার্যক্রম সামাজিক পরিবর্তন আনয়নে সহায়ক এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে ভূমিকা রাখে। এভাবেই উদ্দীপকের সংস্থাটি তাদের কল্যাণমূলক কার্যাবলির মাধ্যমে সামাজিক নীতির উদ্দেশ্যসমূহকে প্রতিফলিত করে।

HSC Social Work 1st Paper Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 1st Paper · Chapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল

উদ্দীপকের সংস্থাটির কার্যক্রম সামাজিক নীতির উদ্দেশ্যকে কীভাবে প্রতি…

উদ্দীপক

এতিম ও অসহায় শিশুদের সহায়তার উদ্দেশ্যে সমাজসেবা বিভাগ সরকারি শিশুসদন' বা 'শিশু পরিবার' পরিচালনা করছে। দুস্থ ও এতিম শিশুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্বাসনের উদ্দেশ্যে এ সংস্থাটি ৭ ধরনের কার্যক্রম পরিচালনা করে। এসব কাজের মধ্যে রয়েছে- আবাসন ও ভরণপোষণ, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদন, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পুনর্বাসন।

উত্তর

সামাজিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নীতি।

উত্তর

সামাজিক নীতি সমাজের কল্যাণের উদ্দেশ্যে প্রণীত হওয়ায় এটি সমাজকল্যাণের সাথে সম্পর্কিত। সমাজকল্যাণ ও সামাজিক নীতির উদ্দেশ্য অভিন্ন। সমাজ থেকে নানা সমস্যা দূর করে জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে সামাজিক নীতি প্রণীত হয় যা সমাজকল্যাণের উদ্দেশ্যকেই পূরণ করে । সমাজের কল্যাণে জনগণের সর্বাধিক কল্যাণ সাধন, গঠনমূলক আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি ইত্যাদির মাধ্যমে সামাজিক নীতি সমাজকল্যাণের পক্ষকেই অনুসরণ করে বিধায় সামাজিক নীতি সমাজকল্যাণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকের সংস্থাটির কার্যক্রম জনকল্যাণের নিমিত্তে পরিচালিত হওয়ার মাধ্যমে সামাজিক নীতির উদ্দেশ্যসমূহকে প্রতিফলিত করে। সামাজিক নীতি সামাজিক কার্যক্রমের পথপ্রদর্শক হিসেবে কাজ করে এবং কতকগুলো উদ্দেশ্যের ভিত্তিতে কার্যসম্পাদন করে। এ নীতির উদ্দেশ্যগুলো উদ্দীপকের সমাজসেবা বিভাগ পরিচালিত 'সরকারি শিশুসদন' বা 'শিশু পরিবার' তাদের কার্যক্রমের মাধ্যমেও প্রতিফলিত করে। সামাজিক নীতি সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের নির্দেশিকা হিসেবে কাজ করে। এ লক্ষ্যে উক্ত নীতিটি দুর্বল ও অসহায় শ্রেণির নিরাপত্তা বিধান করে বাঞ্ছিত পরিবর্তন আনয়নে ভূমিকা রাখে। এর মাধ্যমে জনগণের সার্বিক কল্যাণ সাধনের পথ প্রশস্ত হয়। উদ্দীপকের সংস্থাটির কার্যক্রমও এর অনুরূপ। এ সংস্থাটিও সমাজের অসহায় শ্রেণির নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুস্থ ও এতিম শিশুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্বাসনের উদ্দেশ্যে উক্ত সংস্থাটি ৭ ধরনের কার্যক্রম পরিচালনা করে যার মধ্যে রয়েছে— আবাসন ও ভরণপোষণ, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদন, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং পুনর্বাসন। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে উক্ত সংস্থাটি সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে। তাদের এ কল্যাণমূলক কার্যক্রম সামাজিক পরিবর্তন আনয়নে সহায়ক এবং জনগণের সার্বিক কল্যাণ সাধনে ভূমিকা রাখে। এভাবেই উদ্দীপকের সংস্থাটি তাদের কল্যাণমূলক কার্যাবলির মাধ্যমে সামাজিক নীতির উদ্দেশ্যসমূহকে প্রতিফলিত করে।

উত্তর

উদ্দীপকের সংস্থাটি সমাজের অসহায় সম্প্রদায়কে সাহায্য করার মাধ্যমে সমাজে সমতা আনবে যা সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক নীতির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলা। আর উক্ত সংস্থাটি সামাজিক নীতির বৈশিষ্ট্য অবলম্বন করে অগ্রসর হওয়ায় তা সামাজিক কাঠামোকে সুশৃঙ্খল রূপদানে সহায়ক ভূমিকা রাখবে। সামাজিক নীতি তার গৃহীত কার্যক্রমের মাধ্যমে বাঞ্ছিত লক্ষ্যার্জনের নির্দেশনা দেয়, কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে সাহায্য করে, সমাজের পরিবর্তনকে সুনিয়ন্ত্রিত করে, সামাজিক সমস্যার সমাধান করে, সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণ সাধন করে এবং সমাজের মধ্যে সাম্য ও সমতা বিধান করে। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে উন্নয়নের প্রতিবন্ধকতা দূর হয় এবং ধারাবাহিক উন্নয়নের পথ ত্বরান্বিত করে। এর ফলেই সুশৃঙ্খল সামাজিক কাঠামো গড়ে তোলা যায়। উদ্দীপকের সরকার কর্তৃক পরিচালিত 'সরকারি শিশু সদন' বা 'শিশু পরিবার' সুশৃঙ্খল সমাজ কাঠামো সৃষ্টিতে সামাজিক নীতির এসব কার্যক্রমকে অনুসরণ করে। এতিম শিশুদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে পুনর্বাসিত করতে এ প্রতিষ্ঠানটি ৭ ধরনের কার্যক্রম পরিচালনা করে যা হলো— আবাসন ও ভরণপোষণ, সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা ও চিত্তবিনোদন, চিকিৎসা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও পুনর্বাসন। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা বঞ্চিত এতিম শিশুদের উন্নয়ন সাধন করে এবং তাদের জন্য যে ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হয় তা লাঘব করে সুনিয়ন্ত্রিতভাবে সমাজের কল্যাণ করে। আর এভাবেই সুশৃঙ্খল সামাজিক কাঠামো প্রতিষ্ঠা করা যায় উক্ত প্রতিষ্ঠানের সাহায্যে, তাই সার্বিক দিক বিচারে বলা যায়, উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSCSocial Work 1st PaperChapter 7: সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম (শর্ট সিলেবাস বহির্ভূত)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বপ্নপুর এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সমস্যা রয়েছে। এ সমস্যা উত্তরণের লক্ষ্যে এলাকার সমাজ উন্নয়ন সংঘ একটি পরিকল্পনা করে। এ পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচি বাস্তবায়নে জোর প্রচেষ্টা চালালেও তা সফলতার মুখ দেখেনি।
ক
পরিকল্পনা কী?
খ
সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।
গ
সমাজ উন্নয়ন সংঘ কীভাবে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করে ব্যাখ্যা কর।
ঘ
সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।

সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরিকল্পনা কী?

পরিকল্পনা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিশুশ্রম বন্ধের কার্যকর উপায় নির্ণয় করার জন্য ড. 'ক' রহমানকে সরকার একটি কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেয়। তিনি ও তার কমিটি পেশাগত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ ঘটিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও বিবেচনাপূর্বক খসড়া দিকনির্দেশনা তৈরি ও অনুমোদন করেন। পরবর্তীতে তিনি ওই নির্দেশনা বাস্তবায়নেও অবদান রাখেন
ক
বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?
খ
সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?
গ
'ক' রহমানের কর্মকান্ড কোন ধারণার সাথে সংশ্লিষ্ট? উদ্দীপকের আলোকে উক্ত ধারণাটির অন্তর্নিহিত ধাপগুলো বর্ণনা কর।
ঘ
নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?

সামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?

বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জাতীয় শিক্ষাক্রম ২০১২' অনুসারে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়কাঠামো হবে এরূপ- question image
ক
একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?
খ
পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?
গ
উদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস্তুর সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ
. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন করে না- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?

পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

একটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সমাজ উন্নয়ন সংঘের কর্মসূচি বাস্তবায়নে সফলতার মুখ না দেখার কারণ বিশ্লেষণ কর।সমাজ উন্নয়ন সংঘ কীভাবে এলাকার উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করে ব্যাখ্যা কর।সামাজিক পরিকল্পনা বাস্তবায়নের একটি বাধা ব্যাখ্যা কর।পরিকল্পনা কী?নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম- উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে ম'ক' রহমানের কর্মকান্ড কোন ধারণার সাথে সংশ্লিষ্ট? উদ্দীপকের আলোকে উক্ত ধারণাটির অসামাজিক পরিকল্পনা বলতে কী বোঝায়?বাংলাদেশে বর্তমান শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা কোন শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত?. উদ্দীপকটি 'জাতীয় শিক্ষানীতি-২০১০'-এর পরিধিকে পুরোপুরি উপস্থাপন করে না- বিশ্লেষউদ্দীপকটির শিক্ষাক্রমের উদ্দেশ্য 'শিক্ষানীতি ২০১০'-এর আলোচিত বিষয়বস্তুর সাদৃশ্য পথশিশু ও অন্যান্য অতিবঞ্চিত শিশুদের শিক্ষাদানে জাতীয় শিক্ষানীতি কীভাবে সাহায্য কএকটি জাতির উন্নয়নের চাবিকাঠি কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।