সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সমাজকে কীভাবে পরিশীলিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: সৎকাজের আদেশ দান ও অসৎকাজের নিষেধ করা অত্যন্ত মহৎ কাজ। এ মহৎকাজ যারা সম্পাদন করবেন আল্লাহ তায়ালা তাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। সৎকাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলির প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচরণ ও নৈতিক গুণবলি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজের অন্যায় অশ্লীলতা ও নির্যাতনের মূলোৎপাটন করে। মানুষ এর মাধ্যমে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ বুঝতে শিখে ও ধীরে ধীরে সত্য ও নায়ের পথ অনুসরণ করে। এভাবে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সমাজকে পরিশীলিত করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ সমাজকে কীভাবে পরিশীলিত করে? ব্যাখ্যা করো।
উত্তর