মুয়িদ একজন বিজিবি সদস্য। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সীমান্তে নিয়োজিত থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মুয়িদের কাজটি আখলাকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: মুয়িদের কাজটি আখলাকে হামিদার স্বদেশপ্রেমের অন্তর্ভুক্ত। স্বদেশের প্রতি মায়া-মমতা, আকর্ষণই হলো স্বদেশপ্রেম। স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবসা অনুভূতির বিষয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি কাজের মাধ্যমে দেশকে ভালোবাসা যায়। মুয়িদ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার উক্ত কাজের মাধ্যমে স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
মুয়িদ একজন বিজিবি সদস্য। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সীমান্তে নিয়োজিত থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মুয়িদের কাজটি আখলাকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর