“নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: উল্লিখিত আয়াতটি পবিত্র কুরআনের সূরা আল-নাবার ৩১নং আয়াত। আয়াতটিতে মুত্তাকিদেগর তাকওয়া অবলম্বনের ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ লাভের বিষয়টি বুঝানো হয়েছে। পার্থিব জীবনে মুত্তাকিগণ আল্লাহ তায়ালার বহু নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ তায়ালা তাকওয়াবানদের সর্বদা সাহায্য করেন। বিপদাপদ থেকে উদ্ধার করেন ও বরকতময় রিযিক দান করেন। পরকালেও তাকওয়াবানদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মুত্তাকিদের সকল পাপ ক্ষমা করে দেবেন এবং মহাসফলতা দান করবেন। আল্লাহ তায়ালা আরও বলেন, “নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।” (সূরা আন-নাবা : ৩১)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
“নিশ্চয়ই মুত্তাকিগণের জন্য রয়েছে সফলতা।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর