শেয়ারFacebookWhatsApp

দৃশ্য-২ এ জনাব মোহরের ভ্রমণকৃত অঞ্চলটি ছিল প্রাচীন দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন রাজবংশের নিয়ন্ত্রণাধীন-মন্তব্যটি যথার্থতা নিরূপণ কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্য-২ এ জনাব মোহর রূপবান মুড়া, বৌদ্ধ মন্দির, শালবন বিহার ও লালমাই পাহাড় ঘুরতে কুমিল্লায় যান যা একসময় শক্তিশালী রাজবংশ চন্দ্র বংশের অধীনে ছিল। তাই জনাব মোহরের ভ্রমণকৃত অঞ্চলটি ছিল দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শাক্তিশালী ও স্বাধীন রাজবংশে তথা চন্দ্র বংশের নিয়ন্ত্রণাধীন। -মন্তব্যটি যথার্থ। দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্র বংশ। দশম শতকের শুরু থেকে এগারো শতকের মধ্যভাগ পর্যন্ত দেড়শ' বছর এ বংশের রাজারা শাসন করেন। চন্দ্র বংশের প্রথম নৃপতি পূর্বচন্দ্র ও তার পুত্র সুবর্ণচন্দ্র রোহিতগিরির ভূস্বামী ছিলেন। সুবর্ণচন্দ্রের পুত্র ত্রৈলোক্যচন্দ্রই এ বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তার উপাধি ছিল 'মহারাজাধিরাজ'। ত্রৈলোক্যচন্দ্র হরিকেল, চন্দ্রদ্বীপ (বরিশাল ও পার্শ্ববর্তী এলাকা), বঙ্গ ও সমতট অর্থাৎ সমগ্র পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। লালমাই পাহাড় ছিল চন্দ্র রাজাদের মূল কেন্দ্র। এ পাহাড় প্রাচীনকালে রোহিতগিরি নামে পরিচিত ছিল। ত্রৈলোক্যচন্দ্রের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন তার পুত্র শ্রীচন্দ্র। তার শাসনামলে চন্দ্র বংশের প্রতিপত্ত উন্নতির চরম শিখরে পৌঁছে। নিঃসন্দেহে তিনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেছিলেন। গোবিন্দ চন্দ্রের রাজত্বকালে চোলরাজ রাজেন্দ্র চোল ও কলচুরিরাজ কর্ণ বঙ্গ আক্রমণ করেন। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র রাজার ক্ষমতা হ্রাস করে তাদের শাসনের পতন ঘটায়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল

দৃশ্য-২ এ জনাব মোহরের ভ্রমণকৃত অঞ্চলটি ছিল প্রাচীন দক্ষিণ-পূর্ব বাং…

উদ্দীপক

দৃশ্য-১: জনাব রজব লেখালিখি করা ও বই পড়তে পছন্দ করেন। তিনি ধার্মিক এবং সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে একটি নতুন প্রথা প্রবর্তন করেন। দৃশ্য-২: জনাব মোহর রূপবান মুড়া, বৌদ্ধ মন্দির, শালবন বিহার ও লালমাই পাহাড় ঘুরে দেখতে কুমিল্লায় যান।

Jessore · 2024

উত্তর

পাল বংশের রাজত্বকালে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। ইতিহাসে আধিপত্য বিস্তারের এ যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ নামে পরিচিত।

উত্তর

প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন 'মহাসামন্ত' এবং তার পুত্র অথবা ভ্রাতুষ্পুত্র। শশাঙ্ক ৬০৬ খ্রিষ্টাব্দের পূর্বেই রাজ সিংহাসনে আরোহণ করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্য বিস্তার শুরু করেন। তিনি বিহারের মগধ রাজ্য জয় করে তার রাজ্যসীমা অনেক বৃদ্ধি করেন। পশ্চিমে তার রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। শশাঙ্ক শৈবধর্মের উপাসক ছিলেন। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ এর জনাব রজবের সাথে সেন বংশের রাজা বল্লাল সেনের মিল রয়েছে। বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন বংশের সিংহাসনে আরোহণ করেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিন্ধ্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো প্রাচীন রাজা এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক। হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। উদ্দীপকের জনাব রজব লেখালিখি করা ও বই পড়তে পছন্দ করেন। তিনি ধার্মিক এবং সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে একটি নতুন প্রথা প্রবর্তন করেন। যার সাথে সেন শাসক বল্লাল সেনের কার্মকান্ডের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-২ এ জনাব মোহর রূপবান মুড়া, বৌদ্ধ মন্দির, শালবন বিহার ও লালমাই পাহাড় ঘুরতে কুমিল্লায় যান যা একসময় শক্তিশালী রাজবংশ চন্দ্র বংশের অধীনে ছিল। তাই জনাব মোহরের ভ্রমণকৃত অঞ্চলটি ছিল দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শাক্তিশালী ও স্বাধীন রাজবংশে তথা চন্দ্র বংশের নিয়ন্ত্রণাধীন। -মন্তব্যটি যথার্থ। দক্ষিণ-পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্র বংশ। দশম শতকের শুরু থেকে এগারো শতকের মধ্যভাগ পর্যন্ত দেড়শ' বছর এ বংশের রাজারা শাসন করেন। চন্দ্র বংশের প্রথম নৃপতি পূর্বচন্দ্র ও তার পুত্র সুবর্ণচন্দ্র রোহিতগিরির ভূস্বামী ছিলেন। সুবর্ণচন্দ্রের পুত্র ত্রৈলোক্যচন্দ্রই এ বংশের সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করেন। তার উপাধি ছিল 'মহারাজাধিরাজ'। ত্রৈলোক্যচন্দ্র হরিকেল, চন্দ্রদ্বীপ (বরিশাল ও পার্শ্ববর্তী এলাকা), বঙ্গ ও সমতট অর্থাৎ সমগ্র পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় নিজ বংশের শাসন প্রতিষ্ঠা করেন। লালমাই পাহাড় ছিল চন্দ্র রাজাদের মূল কেন্দ্র। এ পাহাড় প্রাচীনকালে রোহিতগিরি নামে পরিচিত ছিল। ত্রৈলোক্যচন্দ্রের সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন তার পুত্র শ্রীচন্দ্র। তার শাসনামলে চন্দ্র বংশের প্রতিপত্ত উন্নতির চরম শিখরে পৌঁছে। নিঃসন্দেহে তিনি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি 'পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ' উপাধি ধারণ করেছিলেন। গোবিন্দ চন্দ্রের রাজত্বকালে চোলরাজ রাজেন্দ্র চোল ও কলচুরিরাজ কর্ণ বঙ্গ আক্রমণ করেন। এই দুই বৈদেশিক আক্রমণ চন্দ্র রাজার ক্ষমতা হ্রাস করে তাদের শাসনের পতন ঘটায়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমলপুর পৌরসভার চেয়ারম্যান বনি খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তিশৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
খ
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
গ
আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। কারণ, সে দেশের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সবধরনের মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ
ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
ঘ
প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সোমপুর বিহার কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক শ্রেণিতে বললেন, প্রাচীন বাংলায় একটি রাজবংশে রাজস্ব ব্যবস্থায় ছিল ভাগ, ভোগ, হিরণ্য ও উপরিকর। আরো ছিল প্রতিরক্ষামূলক বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী ও সামরিক বাহিনী।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি?
খ
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?সোমপুর বিহার কোথায় অবস্থিত?উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।