ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?
উত্তর: পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন গোপালের পুত্র ধর্মপাল। পিতার মৃত্যুর পর ৭৮১ খ্রিষ্টাব্দে তিনি বাংলার সিংহাসনে আরোহণ করেন। গোপাল পালবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সত্য কিন্তু তিনি তা সুদৃঢ় করে যেতে পারেননি। এ কর্তব্যটি পালন করেন তার পুত্র ধর্মপাল। বাংলা ও বিহারব্যাপী তার সুশাসন প্রতিষ্ঠিত হয়। এ কারণেই ধর্মপালকে পালবংশের সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?
উত্তর