উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে"- উক্তিটি যথার্থ। ধর্মপাল ছিলেন প্রজাহিতৈষী শাসক। তিনি প্রায় ৪০ বছর রাজত্ব করেন। তিনি পাল বংশের রাজাদের 'মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি প্রজাদের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর কাজ করেছিলেন, যার মধ্যে শিক্ষা বিস্তার, ধর্মীয় সহিষ্ণুতা এবং শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা অন্যতম। তিনি শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে 'বিক্রমশীল বিহার' ও সোমপুর বিহারের মতো প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। রাজা ধর্মপাল শিক্ষাক্ষেত্রে যেমনি পৃষ্ঠপোষকতার পরিচয় দিয়েছিলেন তেমনি তিনি সকল ধর্মাবলম্বীদের পৃষ্ঠপোষকও ছিলেন। নিজ ধর্ম বৌদ্ধ হলেও অন্যান্য ধর্মের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না। তিনি নিজে শাস্ত্রের নিয়ম মেনে চলতেন এবং প্রতিটি ধর্মের লোক যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতেন। যার ফলে দীর্ঘদিন শাসনকার্য পরিচালনায় সক্ষম হন। অনুরূপ উদ্দীপকের বনি খান ও তার এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বিভিন্ন ধর্মালম্বীদের প্রতি সহিষ্ণুতা এবং শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা করে দীর্ঘদিন পৌরশাসন করতে সক্ষম হন। সুতরাং বলা যায়, ধর্মপালের আদর্শ ও অনুপ্রেরণাই বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাস…
উদ্দীপক
হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর