উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার মাৎস্যন্যায় অবস্থার মিল পাচ্ছি। উদ্দীপকে উল্লিখিত মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের জনগণের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং শিশু, নারী ও পুরুষ অনেককে হত্যা করে। ফলে তারা বাংলাদেশে পালিয়ে আসে উদ্দীপকের সাথে পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের মিল রয়েছে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে সমগ্র বাংলায় বিশৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেয়। একদিকে ভাস্কর বর্মণ ও হর্ষবর্ধনের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায় অপরদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। এ অরাজকতার সময়কালকে পাল তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। তাই বলা যায়, উদ্দীপকে মাৎস্যন্যায়ের চিত্র ফুটে উঠেছে। যার মাধ্যমে বাংলার বিশৃঙ্খল অবস্থার বোঝানো হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্য…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর