উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাজস্ব ব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক ছিল গভীর ও অঙ্গাঙ্গীভাবে জড়িত। উদ্দীপকে উল্লিখিত করগুলো জনগণ রাজাদের কাছে দেওয়ার বিনিময়ে দস্যু ও তস্করের হাত থেকে রক্ষা পেত। রাজাগণ এ কর আদায় করে সেগুলো দিয়ে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করত। তারা দুর্গ নির্মাণ করতো এবং অপরাধীদের হাত থেকে জনগণকে রক্ষা করত। গুপ্ত পরবর্তীকালে পাল যুগেও শাসনব্যবস্থার মূলকথা হলো রাজতন্ত্র। কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগের সর্বোচ্চ ছিলেন রাজা স্বয়ং। তবে রাজপরিবারের অন্যান্য নিকটাত্মীয়ের মধ্যে সিংহাসন নিয়ে বিরোধ ও সংঘর্ষ হতো। এ সময় থেকে সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী বা প্রধান সচিবের উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন সর্বপ্রধান রাজকর্মচারী। রাজ্যের সকল প্রকার শাসনকার্যের জন্য কতকগুলো নির্দিষ্ট শাসন বিভাগ ছিল। এর প্রতিটি বিভাগের জন্য একজন অধ্যক্ষ নিযুক্ত থাকত। রাজ্য, মন্ত্রী ও অমাত্যগণের সাহায্যে কেন্দ্রীয় শাসন পরিচালনা করতেন। কেন্দ্রীয় সরকারের আয়ের বিভিন্ন উৎস ছিল। এর মধ্যে নানা প্রকার কর ছিল প্রধান। উৎপন্ন শস্যের ওপর বিভিন্ন ধরনের কর ধার্য করা হতো। যেমন- ভাগ, ভোগ, হিরণ্য, উপরি, কর ইত্যাদি। কতকগুলো শস্যের এক-ষষ্ঠমাংশ রাজস্ব হিসেবে আদায় করা হতো। দস্যু ও তস্করের ভয় থেকে রক্ষার জন্য কর, ব্যবসায় বাণিজ্য শুল্ক, খেয়াঘাট হতে আদায়কৃত মাসুল ইত্যাদি ছিল সরকারের আয়ের কয়েকটি উৎস। পাল রাজাদের সময়ে শান্তিরক্ষার জন্য সুন্দর বিচার ও পুলিশ বিভাগ ছিল। এ সময়ে গোপন সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর বাহিনী ছিল। তাছাড়া পদাতিক, অশ্বারোহী, হস্তী ও রণতরী-এ চারটি বিভাগে সামরিক বাহিনী বিভক্ত ছিল। বিভিন্ন রকমের রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন শ্রেণির কর্মচারী নিযুক্ত ছিল। রাজস্ব আয়-ব্যয়ের হিসাব দলিল বিভাগ দেখাশোনা করার ব্যবস্থা ছিল। ভূমি রাজস্বের পরিমাণ ঠিক করার জন্য জমি জরিপের ও বিশেষ গুরুত্ব দেওয়া হতো। রাজস্ব আদায় করা হতো মুদ্রায় বা শস্যের মাধ্যমে। পাল শাসনামলে বিচার বিভাগ পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী, সামরিক বাহিনী ছিল। মূলত রাজস্ব দিয়ে সেসময় সামাজিক উন্নয়নের চেয়ে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরক্ষা খাত বেশি ব্যয় করা হতো। অতএব, রাজস্ব ব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার সম্পর্ক ছিল গভীর।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক স…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর