ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
উত্তর: ধর্মপালের সময় উত্ত ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এ সংঘর্ষের প্রথমদিকে ধর্মপাল রাষ্ট্রকুট রাজের কাছে পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি। কারণ বিজয়ের পর রাষ্ট্রকুটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান। আর এ সুযোগে ধর্মপাল কনৌজ অধিকার করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট ধর্মপালকে পরাজিত করে কনৌজ দখল করেন। কিন্তু তাতেও ধর্মপালের কোনো ক্ষতি হয়নি। কারণ পূর্বের মতো রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিন্দ দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন। অতঃপর রাষ্ট্রকুট রাজ তার দেশে ফিরে গেলে ধর্মপাল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করেন। তাই বলা হয়, ত্রিশক্তি সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
উত্তর