শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বর্ণনা ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বর্ণনা ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয়শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্ম পালের 'খালিমপুর' তাম্রশাসনকে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে। 'মাৎস্যন্যায়' হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো পরিস্থিতি। অর্থাৎ জোর যার মুলুক তার এমন বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ একশ বছরব্যাপী বাংলায় এ অবস্থা চলতে থাকে। এ চরম দুঃখ-দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাদের সম্মতিতে গোপাল নামের এক ব্যক্তি রাজপদে আসীন হন এবং তিনি দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। গোপালের শাসনের মাধ্যমে বাংলায় পাল বংশের উত্থান ঘটে এবং পাল রাজারা দীর্ঘদিন বাংলা শাসন করেন। উদ্দীপকের বর্ণনানুযায়ী, দীর্ঘদিন যোগ্য শাসকের অভাবে 'ক' রাজ্যে ক্ষমতালাভের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভূ-স্বামীরা তাদের মধ্যে সক্ষমতা অনুযায়ী অঞ্চল ভাগাভাগি করে ইচ্ছামতো শাসনকার্য পরিচালনা করতে থাকে। প্রায় একশ বছর যাবৎ এ রকম অরাজকতাচলাকালীন একজন দক্ষ শাসক ক্ষমতা দখল করে রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। পরবর্তীতে ঐ সকল শাসকের বংশধরগণ বহু বছর রাজ্য শাসন করেন। উদ্দীপকের এসব তথ্য ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকের বর্ণনা ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

“ক” রাজ্যে দীর্ঘদিন যোগ্য শাসক না থাকায় তাঁর অধীনস্তদের মধ্যে ক্ষমতালাভের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অধীনস্ত ভূ-স্বামীরা তাদের মধ্যে সক্ষমতা অনুযায়ী অঞ্চল ভাগাভাগি করে স্বেচ্ছামত শাসন কার্য পরিচালনা করতে থাকে। প্রায় শত বছর যাবৎ এ রকম অরাজকতা চলাকালীন সময়ে একজন দক্ষ শাসক ক্ষমতা দখল করে রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। পরবর্তীতে ঐ সফল শাসকের বংশধরগণ বহু বছর রাজ্য শাসন করেন।

Barisal · 2023

উত্তর

শশাংক শৈব ধর্মের উপাসক ছিলেন।

উত্তর

গঙ্গারিডই হলো প্রাচীন বাংলার একটি জনপদের নাম। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে 'গঙ্গারিডই' নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিতি- এ উভয়ের মধ্যবর্তী অঞ্চলেই 'গঙ্গারিডই' জাতির বাসস্থান ছিল।

উত্তর

উদ্দীপকের বর্ণনা ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয়শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্ম পালের 'খালিমপুর' তাম্রশাসনকে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে। 'মাৎস্যন্যায়' হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো পরিস্থিতি। অর্থাৎ জোর যার মুলুক তার এমন বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ একশ বছরব্যাপী বাংলায় এ অবস্থা চলতে থাকে। এ চরম দুঃখ-দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাদের সম্মতিতে গোপাল নামের এক ব্যক্তি রাজপদে আসীন হন এবং তিনি দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। গোপালের শাসনের মাধ্যমে বাংলায় পাল বংশের উত্থান ঘটে এবং পাল রাজারা দীর্ঘদিন বাংলা শাসন করেন। উদ্দীপকের বর্ণনানুযায়ী, দীর্ঘদিন যোগ্য শাসকের অভাবে 'ক' রাজ্যে ক্ষমতালাভের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভূ-স্বামীরা তাদের মধ্যে সক্ষমতা অনুযায়ী অঞ্চল ভাগাভাগি করে ইচ্ছামতো শাসনকার্য পরিচালনা করতে থাকে। প্রায় একশ বছর যাবৎ এ রকম অরাজকতাচলাকালীন একজন দক্ষ শাসক ক্ষমতা দখল করে রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। পরবর্তীতে ঐ সকল শাসকের বংশধরগণ বহু বছর রাজ্য শাসন করেন। উদ্দীপকের এসব তথ্য ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত রাজবংশের অর্থাৎ পাল বংশের মধ্যে ধর্মপালই সর্বশ্রেষ্ঠ শাসক- উক্তিটি যথার্থ। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের মৃত্যুর পর ৭৮১ খ্রিষ্টাব্দে ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। পাল সাম্রাজ্যের উত্থান ও এর প্রতিপত্তি বিস্তারে ধর্মপালের অবদান সর্বাধিক। বাংলা ও বিহারে তার শাসন প্রতিষ্ঠিত ছিল। উত্তর ভারতের আধিপত্য বিস্তার নিয়ে এ সময়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল বংশ, অন্যটি রাজপুতনার গুর্জরপ্রতিহার বংশ ও তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। ইতিহাসে এ যুদ্ধ 'ত্রিশক্তির সংঘর্ষ' বলে পরিচিত। প্রথম যুদ্ধ হয় ধর্মপাল ও প্রতিহার বংশের রাজা বৎসরাজর মধ্যে। যুদ্ধে পরাজয় সত্ত্বেও ধর্মপাল বাংলার বাইরে বেশকিছু অঞ্চল জয় করেছিলেন। তিনি বারাণসী ও প্রয়াগ জয় করে গঙ্গা-যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন, ধর্মপাল নেপালও জয় করেছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। তিনি বিক্রমশীল বিহার নির্মাণ করেন। নালন্দার মতো বিক্রমশীল বিহারও ভারতবর্ষের সর্বত্র ও ভারতবর্ষের বাইরে প্রসিদ্ধি লাভ করেছিল। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। যা উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে। ঐতিহাসিক তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজা হিসেবে সব ধর্মাবলম্বী প্রজাদের প্রতি সমান পৃষ্ঠপোষকতা তার শাসনামলের একটি বৈশিষ্ট্য। তিনি বৌদ্ধ হলেও তার প্রধানমন্ত্রী গর্গ ছিলেন একজন ব্রাহ্মণ। উপরিউক্ত আলোচনা দ্বারা এটি প্রতীয়মান হয় যে, পাল রাজা ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৪ : প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কমলপুর পৌরসভার চেয়ারম্যান বনি খান তার এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। সে শিক্ষা প্রতিষ্ঠানে দেশ-বিদেশের শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়। তার এলাকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনের সুবিধার বিষয়ে তিনি মনোযোগী হন। তিনি তার পৌরসভায় শান্তিশৃঙ্খলা স্থাপনেও সমর্থ হন। ফলে তিনি দীর্ঘদিন পৌর শাসন করার সুযোগ লাভ করেন।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?
খ
ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?
গ
আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে কাজ করেছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

ত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে এসে আশ্রয় নিয়েছে। কারণ, সে দেশের রাখাইন রাজ্যে সামরিক জান্তা সরকার রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাটসহ সবধরনের মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
সোমপুর বিহার কোথায় অবস্থিত?
খ
ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।
ঘ
প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সোমপুর বিহার কোথায় অবস্থিত?

সোমপুর বিহার কোথায় অবস্থিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ইতিহাসের শিক্ষক শ্রেণিতে বললেন, প্রাচীন বাংলায় একটি রাজবংশে রাজস্ব ব্যবস্থায় ছিল ভাগ, ভোগ, হিরণ্য ও উপরিকর। আরো ছিল প্রতিরক্ষামূলক বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গুপ্তচর বাহিনী ও সামরিক বাহিনী।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
প্রাচীন বাংলার প্রথম উল্লেখযোগ্য রাজবংশ কোনটি?
খ
মাৎস্যন্যায় বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

উক্ত শাসকের আদর্শ ও অনুপ্রেরণাই উদ্দীপকের বনি খানের দীর্ঘদিন পৌরশাসন করার পিছনে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে কমলপুর পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তোমত্রিশক্তির সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি কেন?বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল?গঙ্গারিডই রাজ্যটির অবস্থান ব্যাখ্যা কর।ধর্মপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় কেন?প্রাচীন বাংলার উক্ত ঘটনাটির সমাধান কীভাবে এসেছিল? বিশ্লেষণ করো।উদ্দীপকের ঘটনার সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল পাচ্ছো? ব্যাখ্যা করো।ত্রিশক্তির সংঘর্ষ বলতে কী বোঝায়?সোমপুর বিহার কোথায় অবস্থিত?উদ্দীপকের রাজস্বব্যবস্থার সাথে প্রতিরক্ষামূলক ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক তোমার উদ্দীপকের কোন রাজবংশের রাজস্ব ব্যবস্থার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।