ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর: ছয় দফাতে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির কথা ছিল বলে একে বাঙালির মুক্তির সনদ বলা হয়। ছয় দফা কর্মসূচিতে বাঙালির স্বায়ত্তশাসনের অধিকার চাওয়া হয়। ছয় দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাংলার জনগণ অকুণ্ঠচিত্তে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ছয় দফার ঐক্য থেকেই। তাই ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
ছয় দফাকে কেন বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর


