স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? মতামত দাও।
উত্তর: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত আন্দোলনের অর্থাৎ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। জনগণের মনে আইয়ুববিরোধী আন্দোলনে বিজয়ের মাধ্যমে যে মনোভাবের জন্ম হয় তা এদেশের স্বাধীনতা বয়ে আনতে এক মহৌষধের ভূমিকা পালন করেছিল। '৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাঙালিরা অধিকার সচেতন হয়ে ওঠে। তারা অন্যায়ের প্রতিবাদ করতে শেখে। মনস্তাত্ত্বিকভাবে তারা সংগ্রামী হয়ে ওঠে। এ আন্দোলনের মাধ্যমে গ্রাম ও শহরের কৃষক এবং শ্রমিকদের মাঝে জাতীয় চেতনার উন্মেষ ঘটে। পূর্ব বাংলার সর্বস্তরের জনগণের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। বাঙালি জাতীয়তাবাদ পরিপূর্ণতা লাভ করে। যাতে বলীয়ান হয়ে জনগণ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে এবং ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। আর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম করে এদেশ স্বাধীন করে। এভাবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান জনগণের মাঝে যে মনোভাবের বা চেতনার উন্মেষ ঘটিয়েছিল তা দেশের স্বাধীনতার পথকে সুগম করেছিল। উপরের আলোচনা থেকে বলা যায় ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেতনার উন্মেষ ঘটেছিল তার চূড়ান্ত পরিণতি হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১২ : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯) (Full Syllabus) · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে উক্ত আন্দোলনের কোনো প্রভাব আছে কি? ম…
উদ্দীপক

Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

